এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়িয়েছে সরকার। তবে তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষকরা।এই ভাতা ১ হাজার টাকা থেকে ১৫০০ টাকা করে আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করার দাবিতে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ডাক দিয়েছেন।রবিবার (০৫ অক্টোবর) অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মোছা. শরীফুন্নেসা গণমাধ্যমকে জানান, “এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা ১ হাজার টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে আদেশ জারি করে তা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।”গত ৩০ সেপ্টেম্বর তারিখে জারি করা ওই আদেশে অর্থ বিভাগ বলছে, প্রশাসনিক মন্ত্রণালয়ের আদেশ জারির মাধ্যমে এ ভাতা কার্যকর হবে।এ ভাতা শিক্ষকদের পরিশোধে যাবতীয় আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে জানিয়ে আদেশে আরও বলা হয়েছে, ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোন অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ তার জন্য দায়ী থাকবেন।গত ৭ অগাস্ট শিক্ষা উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো প্রস্তাবের প্রেক্ষিতে শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়িয়ে আদেশটি জারি করেছে অর্থ বিভাগ।এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পান। তারা মূল বেতনের সঙ্গে মাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। আর ১ হাজার টাকা বাড়িভাড়া ভাতা পেতেন, যা বাড়িয়ে ৫০০ টাকা করা হল।এমপিওভুক্ত শিক্ষকর আগে বছরে ২৫ শতাংশ হারে বছরে দুইটি উৎসব ভাতা পেলেও গত মে মাসে বাড়ানোর পর তারা ও এমপিওভুক্ত কর্মচারীরা মূল বেতনের ৫০ শাতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন।এর বাইরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বছরে একবার মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পান।শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে গত ১৩ অগাস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন এমপিওভুক্ত শিক্ষকরা। পরে শিক্ষকদের ১২ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারে সঙ্গে দেখা করে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতকরা হারে মূল বেতনের কমপক্ষে ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়ার দাবি জানিয়েছিলেন।ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী রবিবার গণমাধ্যমকে বলেন, “৫০০ টাকা বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি আমরা প্রত্যাখ্যান করেছি। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কমপক্ষে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া চান। এর সঙ্গে আমাদের চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার দাবি জানাচ্ছি।“আমাদের দাবি মানা হয়নি, তাই আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি।”তিনি আরও জানান, “শিক্ষা উপদেষ্টা গত ১৩ অগাস্ট আমাদের বলেছেন, তারা বাড়িভাড়া মাসিক ১ হাজার টাকা থেকে ২ হাজার টাকা করা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১ হাজার টাকা করতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। কিন্তু আমরা তা মানিনি। পরে শিক্ষা উপদেষ্টা মূল বেতনের শতকরা হারে বাড়ি ভাড়া দিলে কত টাকা খরচ হবে সে হিসাব শিক্ষকদের দিতে বলেছিলেন, আমরাও হিসাব তাদের কাছে দিয়ে এসেছিলাম।” এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একাডেমিক ডিগ্রির সঙ্গে শিল্প খাতের প্রকৃত চাহিদার অসঙ্গতি দূর করতে কাঠামোগত শিক্ষানীতির সংস্কার
একাডেমিক ডিগ্রির সঙ্গে শিল্প খাতের প্রকৃত চাহিদার অসঙ্গতি দূর করতে কাঠামোগত শিক্ষানীতির সংস্কার

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা গত এক দশকে বিস্তারের দিক থেকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, উচ্চশিক্ষায় ভর্তির হার Read more

নিয়াজ মোহাম্মদ স্কুলে সায়েন্স ল্যাবে অগ্নিকাণ্ড, আহত ২৫ শিক্ষার্থী
নিয়াজ মোহাম্মদ স্কুলে সায়েন্স ল্যাবে অগ্নিকাণ্ড, আহত ২৫ শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সায়েন্স ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কে ভবনের সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে Read more

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের প্রাণ গেছে। এই সময়ে নতুন আক্রান্ত ১৯৪ জন হাসপাতালে ভর্তি Read more

সিংড়ায় অনলাইন জুয়ায় লাখ টাকা হেরে কৃষকের আত্মহত্যা
সিংড়ায় অনলাইন জুয়ায় লাখ টাকা হেরে কৃষকের আত্মহত্যা

নাটোরের সিংড়ায় গোলাম হোসেন বাটুল (৫২) নামে এক কৃষকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি অনলাইন জুয়ায় Read more

সীমান্তে গরু চোরাচালান ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি
সীমান্তে গরু চোরাচালান ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সীমান্তে অপরাধ দমন, গরু চোরাচালান ও চামড়া পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন Read more

‘চোকার্স’ তকমা ঘুচল দক্ষিণ আফ্রিকার
‘চোকার্স’ তকমা ঘুচল দক্ষিণ আফ্রিকার

আইসিসির টুর্নামেন্টের ফাইনালের মঞ্চে এক হতভাগ্য দলের নাম দক্ষিণ আফ্রিকা। বারবার আইসিসির নানা ইভেন্টের ফাইনালে পৌঁছালেও শেষ পর্যন্ত ভাগ্য সহায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন