সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ১৮ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রবিবার (০৫ অক্টোবর) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস।এতে বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ১৮ হাজার ৬৫০ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১০ হাজার ৬৭৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৩ হাজার ৮২২ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ১৭৮ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে।এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় এক হাজার ৪৭৯ জন গ্রেপ্তার হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইয়েমেনি ৫৯ শতাংশ, ইথিওপিয়ান ৪০ শতাংশ এবং অন্যান্য দেশের ১ শতাংশ নাগরিক রয়েছেন।একই সময়ে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৫২ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৭ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।বর্তমানে দেশটিতে মোট ৩১ হাজার ১৫ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ১৭২ জন পুরুষ এবং ১ হাজার ৮৪৩ জন নারী। গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ২৫ হাজার ৪৭৮ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।পাশাপাশি আরও ২ হাজার ১৩৯ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ে গ্রেপ্তারদের মধ্যে ১১ হাজার ৫৪৪ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৫২ বিচারককে বদলি
২৫২ বিচারককে বদলি

দেশের বিভিন্ন পর্যায়ের ২৫২ জন বিচারককে বদলি করা হয়েছে। আজ সোমবার আইন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে তাদের Read more

গোলাপগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার
গোলাপগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জে যুবলীগ নেতা মছরু আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২৩ এপ্রিল) গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে রাত সাড়ে ১২টার দিকে Read more

চিত্রনায়ক আলমগীরের ভুয়া আইডি নিয়ে সতর্ক করলেন মেয়ে আঁখি
চিত্রনায়ক আলমগীরের ভুয়া আইডি নিয়ে সতর্ক করলেন মেয়ে আঁখি

কিংবদন্তি নায়ক আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না। তবে তার নিজস্ব কোনো অ্যাকাউন্ট বা প্রোফাইল না থাকলেও রয়েছে অসংখ্য সক্রিয় Read more

জাকসু নির্বাচনে অংশ নিতে বাঁধা নেয় অমর্ত্য রায়ের
জাকসু নির্বাচনে অংশ নিতে বাঁধা নেয় অমর্ত্য রায়ের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) পদে নির্বাচনে অমর্ত্য রায়কে অংশ নিতে অনুমতি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জাবি Read more

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় যা বললেন ইমরান
ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় যা বললেন ইমরান

ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা ভয়াবহ সংঘাতে রূপ নিয়েছে। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় চালানো ‘অপারেশন সিঁদুর’ Read more

মির্জাপুরে শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
মির্জাপুরে শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের প্রস্তাবিত সভাপতি ফজল হক (৫০) কে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন