ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা ভয়াবহ সংঘাতে রূপ নিয়েছে। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় চালানো ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযানের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। ভারতের দাবি, তারা এই অভিযানে পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তায়েবার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তানের দাবি, এই হামলায় বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের খবরে বলা হয়েছে, পাঞ্জাবের ভাওয়ালপুরে জইশ-ই-মোহাম্মদের প্রধান কার্যালয় ও মুরিদকে শহরে লস্কর-ই-তায়েবার আস্তানায় হামলা চালানো হয়। মোট নয়টি স্থাপনায় আঘাত হানা হয়, যার মধ্যে তিনটি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফারাবাদ, বাগ ও কোটলি। এই ঘটনার পরপরই পাল্টা জবাবে রাতেই ভারতের পাঁচটি জঙ্গি বিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা এখন চরমে পৌঁছেছে।এদিকে এমন উত্তেজনাকর মুহূর্তে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পেজে ভেসে ওঠে একটি পুরোনো ভিডিও, যেখানে জাতিসংঘে দাঁড়িয়ে ২০১৯ সালে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন, ‘যদি দুই দেশের মধ্যে সাধারণ যুদ্ধ শুরু হয়, তবে যে দেশটি তার প্রতিবেশীর তুলনায় সাত গুণ ছোট, সে কী করবে? আত্মসমর্পণ নাকি স্বাধীনতার জন্য মৃত্যুর আগ পর্যন্ত লড়াই? আমি বিশ্বাস করি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এবং আমরা শেষ পর্যন্ত লড়াই করব।’এই ভিডিওর মাধ্যমে দাবি করা হয়, বর্তমান সংকট মোকাবেলায় ইমরান খানের নেতৃত্ব পাকিস্তানের জন্য অপরিহার্য। ফেসবুক পোস্টে তার কারামুক্তির আহ্বান জানিয়ে বলা হয়, ‘এই ইমরান খানই পারেন জাতিকে ঐক্যবদ্ধ করতে। এখনই সময় তার উপদেশ শোনা ও তাকে মুক্ত করে পাকিস্তানের বৃহত্তর স্বার্থ রক্ষা করার।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল

ফরিদপুর–১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের প্রার্থিতা নিয়ে থাকা অনিশ্চয়তার অবসান হয়েছে। তথ্য গোপন Read more

বিকেলে বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি
বিকেলে বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

দেশের জেলা আদালতসমূহে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আজ রবিবার Read more

আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের পর দেশজুড়ে শোক ও উত্তেজনার মধ্যেই সামনে এসেছে তার জীবনের শেষ মুহূর্তের একটি Read more

পেট্রোল মজুদ করে চড়া দামে বিক্রি, ব্যবসায়ীর জেল-জরিমানা
পেট্রোল মজুদ করে চড়া দামে বিক্রি, ব্যবসায়ীর জেল-জরিমানা

দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে এক মুদি ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা Read more

৩৬৮ হজযাত্রীর বাড়ি ভাড়া করেনি, ৯ এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
৩৬৮ হজযাত্রীর বাড়ি ভাড়া করেনি, ৯ এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়

এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। হজ পালনের ক্ষেত্রে সৌদিতে হজযাত্রীদের থাকা ও পরিবহনের Read more

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন