সবজির রাজ্য হিসেবে পরিচিত যশোর। এখানে উৎপাদিত সবজির দেশ-বিদেশে সুনাম রয়েছে। চলতি মৌসুমে বৃষ্টিপাতের কারণে সবজি ক্ষেত ও বীজতলা নষ্ট হয়েছে। চাষিরা বলছেন, বৃষ্টি তাদের স্বপ্ন ভেঙেছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।জানা গেছে, এবার যশোরে ১৩ হাজার হেক্টর জমিতে অগ্রিম শীতকালীন সবজি চাষ করা হয়েছে। সবচেয়ে বেশি সবজির চাষ হয়েছে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নে। আবাদকৃত সবজির মধ্যে সীম, পটল, বেগুন, করলা, ঝিঙে, মিষ্টি কুমড়া, লাউ, লালশাক, ডাটাশাক, কাঁচা মরিচ উল্লেখযোগ্য। তবে গত দেড় মাসের অব্যাহত বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষাবাদ।যশোরের চৌগাছা সড়কের আব্দুলপুর গ্রামের রাস্তার দুই পাশে তাকালেই দেখা যাবে শত শত পলিথিনে ঢাকা রয়েছে সবজির বীজতলা। প্রতিবছর আষাঢ় মাস থেকে বিশেষ ব্যবস্থায় বীজতলা প্রস্তুত করে বাঁধাকপি ও ফুলকপির বীজ বপন করেন ৬৪ কৃষক। তবে গত জুলাই থেকে ধারাবাহিক বৃষ্টিপাতে ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষিরা। এবার ৭০০ হেক্টর জমিতে চারা উৎপাদন করা হয়েছিল।যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার সবজি চাষি শহিদুল ইসলাম, আশাদুল ইসলাম ও শামীম হোসেন জানান, দুই বছর ধরে গ্রীষ্মকালীন সবজি করে ক্ষতির মুখে আছি। গত দুই বছরের তুলনায় এ বছর বৃষ্টিপাত আরও বেশি। বৃষ্টির কারণে শিম, পটল, বেগুন, লাল শাক অনেকটা নষ্ট হয়ে গেছে।হৈবতপুরের সবজি চাষি রওশন আলী, মিজানুর, জয়নাল, হাফিজুর রহমানসহ অনেকেই জানান, ভারি বৃষ্টি তাদের স্বপ্ন কেড়ে নিয়েছে। শিম, পটল, করলা, বেগুনগাছে পচন ধরে শুকিয়ে গেছে। আবাদের খরচ উঠবে কিনা সন্দেহ। টানাবৃষ্টিপাতের কারণে নতুন করে সবজি চাষ করতে পারেনি অনেকে। সবজির আবাদ করে এবার চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।কাশিমপুরের দৌলতদিহি গ্রামের চাষি জামাল উদ্দিন জানান, এবারের বৃষ্টিতে মাঠের পর মাঠ সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। তার মতো বহু চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন।রিপন হোসেন নামে এক চাষি জানান, বৃষ্টিতে এবার আগাম শীতকালীন সবজি চাষ ব্যাহত হয়েছে। ফলে সবজি বাজারে আসবে দেরিতে। যার প্রভাব পড়েছে সবজির বাজারে। চড়া দামে সবজি বিক্রি হচ্ছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ পরিচালক ড. মোশাররফ হোসেন জানান, এবার বৃষ্টিপাতের পরিমাণ বেশি। সেপ্টেম্বর থেকে ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে সবজি ও বীজতলার একটু ক্ষতি হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিটিসির প্রশিক্ষক অন্তরের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও দুর্নীতির অভিযোগ
টিটিসির প্রশিক্ষক অন্তরের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর ইলেকট্রিক্যাল ট্রেডের খণ্ডকালীন প্রশিক্ষক শাহরিয়ার রশিদ অন্তরের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, সার্টিফিকেট Read more

বান্দরবানের লামায় কিশোরীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২
বান্দরবানের লামায় কিশোরীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

বান্দরবানের লামা উপজেলায় এক কিশোরীকে স্থানীয় একটি রিসোর্টে আটকে রেখে স্বজনের কাছে মুক্তিপণ দাবি করার অভিযোগে দুই যুবক কে গ্রেপ্তার Read more

এখন কী পরিস্থিতি কাশ্মীরের? যা জানা গেল
এখন কী পরিস্থিতি কাশ্মীরের? যা জানা গেল

যুদ্ধবিরতির পর ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক।আজ রবিবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে ব্রিটিশ Read more

ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে মোবাইল জার্নালিজম: উমামা
ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে মোবাইল জার্নালিজম: উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ডিজিটাল মোবাইল জার্নালিজম পুরো ভোটের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র শিক্ষার্থী Read more

সরাসরি বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট পাওয়া হলো না বাংলাদেশের
সরাসরি বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট পাওয়া হলো না বাংলাদেশের

এশিয়া কাপ হকিতে ষষ্ঠ স্থান নিশ্চিত করেই বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট পাওয়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে টুর্নামেন্টের বাইলজ পরিবর্তনের কারণে সেই Read more

নেত্রকোনায় পুকুর ভাসমান অবস্থায় দোকানদারের মরদেহ উদ্ধার
নেত্রকোনায় পুকুর ভাসমান অবস্থায় দোকানদারের মরদেহ উদ্ধার

নেত্রকোনার আটপাড়ার দূর্গাশ্রম-পুগলগাও গ্রামে চৌধুরী অটো রাইস মিলের পুকুরে ভাসমান অবস্থায় রাজন তালুকদার  (২৬) নামের এক চা দোকানদারের মরদেহ উদ্ধার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন