এশিয়া কাপ হকিতে ষষ্ঠ স্থান নিশ্চিত করেই বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট পাওয়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে টুর্নামেন্টের বাইলজ পরিবর্তনের কারণে সেই সরাসরি সুযোগ আর থাকল না। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে হারে প্লে-অফে নামতে হবে আশরাফুল ইসলামদের।রোববার (৭ সেপ্টেম্বর) ভারতের রাজগিরীতে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জাপানের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ হকি দল। ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করা জাপানের কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছে। এতে সরাসরি বিশ্বকাপ বাছাইয়ে খেলার যোগ্যতা অর্জন করেছে জাপান।এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি হকি বিশ্বকাপ খেলবে। রানার্স আপ থেকে পঞ্চম স্থান নির্ধারণী দল অংশ নেবে বাছাই পর্বে। পাকিস্তান রাজনৈতিক কারণে ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপে আসেনি। তাই এশিয়ান হকি ফেডারেশন এশিয়ান কাপের ষষ্ঠ দলের সঙ্গে পাকিস্তানের প্লে অফ সিরিজ রেখেছে। জাপানের কাছে হেরে বাংলাদেশ ষষ্ঠ হওয়ায় এখন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে অফ সিরিজ খেলতে হবে। ঐ সিরিজের ভেন্যু ও সময় এখনো ঠিক করেনি এশিয়ান হকি ফেডারেশন। সেই সিরিজের জয়ী দল ও এশিয়া কাপের চার দল বিশ্বকাপ বাছাই খেলবে। সেই বাছাইয়ের ফরম্যাট ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।জাপানের বিপক্ষে আজকের ম্যাচে বাংলাদেশের শুরুটা ভালোই ছিল। প্রথম কোয়ার্টারে বাংলাদেশ পেনাল্টি কর্নার ও কয়েকটি ভালোই আক্রমণ করেছিল। বাংলাদেশ গোল না পেলেও জাপান দুই গোল আদায় করে। দ্বিতীয় কোয়ার্টারে জাপান আর গোল করতে পারেনি। ম্যাচের নবম মিনিটে ইয়ামাসাকি জাপানকে এগিয়ে দেন। ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাইসুকে সিনোহারা। এরপর হ্যাটট্রিক পূর্ণ করেন সিনোহারা (১৫, ৩৬ ও ৫৬ মিনিটে)। তৃতীয় কোয়ার্টারে আসে আরও দুটি গোল। চতুর্থ কোয়ার্টারের শুরুতে ব্যবধান দাঁড়ায় ৬-০।বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন আমিরুল ইসলাম। ম্যাচের ৫৫ মিনিটে ফিল্ড গোল করেন তিনি। তবে সেই গোলের কিছুক্ষণ পরই পেনাল্টি কর্নার থেকে ষষ্ঠ গোল করে জাপান ম্যাচ শেষ করে ৬-১ ব্যবধানে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক তিন
লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক তিন

লক্ষ্মীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে পাঁচ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) Read more

ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক
ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক

স্কিন ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। নাক থেকে ক্যান্সারের অংশ কেটে ফেলা নিয়ে আজ বুধবার (২৭ আগস্ট) Read more

হঠাৎ বিমান চালানো শিখছেন কেন কার্তিক আরিয়ান
হঠাৎ বিমান চালানো শিখছেন কেন কার্তিক আরিয়ান

বলিউডের তরুণ দর্শকপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান নতুন সিনেমার প্রস্তুতিতে বাস্তবিকভাবেই পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন। অভিনয় থেকে বিরতি নয়, বরং আসন্ন Read more

রাশিয়ার ২ হাজার ৪৬০ কোটি ডলার আটকে দিচ্ছে ইইউ
রাশিয়ার ২ হাজার ৪৬০ কোটি ডলার আটকে দিচ্ছে ইইউ

ইউরোপের বিভিন্ন ব্যাংকে গচ্ছিত রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ২ হাজার ৪৬০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ ও সম্পদ ফ্রিজ করছে ইউরোপীয় ইউনিয়ন Read more

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ৩
কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ৩

কুড়িগ্রামের রৌমারীতে জ‌মি নি‌য়ে বি‌রো‌ধের জেরে সংঘর্ষে তিনজ‌ন নিহত হ‌য়ে‌ছেন। আহত হয়েছেন আরও ১৫-২০ জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরের দি‌কে উপজেলার Read more

৫ শরিয়াহ ব্যাংককে অকার্যকর ঘোষণা করলো কেন্দ্রীয় ব্যাংক
৫ শরিয়াহ ব্যাংককে অকার্যকর ঘোষণা করলো কেন্দ্রীয় ব্যাংক

আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াভিত্তিক ৫টি ব্যাংক মার্জার বা একীভূত করতে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন