বান্দরবানের লামা উপজেলায় এক কিশোরীকে স্থানীয় একটি রিসোর্টে আটকে রেখে স্বজনের কাছে মুক্তিপণ দাবি করার অভিযোগে দুই যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ। লামা পৌরসভার শিলেরতুয়া এলাকায় অবস্থিত মুইং তং নামের একটি রিসোর্টে এ ঘটনা ঘটে।এ ঘটনায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভুক্ত ভোগী কিশোরীর মা বাদী হয়ে লামা থানায় মামলা দায়ের  করেন।গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিম পাড়ার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে মিফতা উদ্দিন মাহি (১৯) ও উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া নয়াপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে রিসোর্ট মালিক হাসান মাহমুদ (২৩)।জানা গেছে, গত মঙ্গলবার (৮ এপ্রিল) রিসোর্ট মালিক হাসান মাহমুদকে মুঠোফোনের মাধ্যমে রুম বুকিং দেন মাহি নামের এক যুবক। পর দিন (৯ এপ্রিল ২৫) দুপুর ১২টার দিকে ওই যুবক এক কিশোরীকে নিয়ে বুকিং দেওয়া মুইংতং রিসোর্টের একটি জুম ঘরে যান। পরে রিসোর্ট মালিকের সহযোগিতায় কিছু যুবক কিশোরীটিকে জুম ঘরে আটকে মারধর সহ স্বজনদের কাছে মুক্তিপণ বাবদ ৫০ হাজার টাকা দাবি করেন।এ খবর পেয়ে পুলিশ রিসোর্ট থেকে ওই কিশোরীকে উদ্ধার করে।এ সময় রিসোর্ট মালিক সহ দুই যুবককে আটক করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ৫ জনকে আসামি করে লামা থানায় মামলা করেন।কিশোরীর মা বলেন, “বুধবার দুপুর ১২টার দিকে আমার মেয়ে কলেজে যাওয়ার পর আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করি। রাতে মেয়ের ফোন থেকে ফোন করে কিছু যুবক বলে, ‘আপনার মেয়ে অসামাজিক কাজের কারণে আমাদের কাছে আটক রয়েছে। আপনার মেয়েকে ছাড়িয়ে নিতে হলে ৫০ হাজার টাকা দিতে হবে। তখন কোনো উপায় না পেয়ে ঘটনাটি লামা থানাকে অবগত করি।”লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘কিশোরীকে অপহরণের পর টাকা দাবির ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা করেছেন। এজাহারভুক্ত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর উত্তরায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান
রাজধানীর উত্তরায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান

এলেন বিশ্বাস উত্তরা প্রতিনিধিরাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে ফুটপাত ও আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন Read more

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

উত্তর আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার ভোরে মাজার-ই-শরিফের কাছে এই ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, Read more

ভারত ও পাকিস্তানকে সংঘাত বন্ধের আহ্বান জি-৭ দেশগুলোর
ভারত ও পাকিস্তানকে সংঘাত বন্ধের আহ্বান জি-৭ দেশগুলোর

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত বন্ধ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য দেশদুটিকে আহ্বান জানিয়েছে বৃহত্তম অর্থনীতির দেশগুলোর জোট Read more

প্রধান উপদেষ্টার সফরে ইতালিতে অভিবাসন সংকটের সমাধানের আশা প্রবাসীদের
প্রধান উপদেষ্টার সফরে ইতালিতে অভিবাসন সংকটের সমাধানের আশা প্রবাসীদের

ইতালিতে দিন দিন বাড়ছে অনিয়মিত প্রবাসী বাংলাদেশির সংখ্যা। দেশটিতে বসবাস করা প্রবাসীরা বলছেন, কাজের সুযোগ থাকলেও অদক্ষ আর অবৈধ বাংলাদেশিরা Read more

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৪৮
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৪৮

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও Read more

গলাচিপায় ট্রলার থেকে ২ হাজার লিটার ডিজেল জব্দ
গলাচিপায় ট্রলার থেকে ২ হাজার লিটার ডিজেল জব্দ

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অবৈধভাবে পরিবহনের অভিযোগে দুটি ট্রলার থেকে প্রায় ২ হাজার লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন।রোববার (২৯ মার্চ) দিবাগত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন