যুদ্ধবিরতির পর ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক।আজ রবিবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।  সংবাদমাধ্যমটি জানায়, ভারত শাসিত জম্মুতে পরিস্থিতি স্বাভাবিক হতে দেখা গেছে। মানুষজন ঘর থেকে বেরিয়ে এসেছে, কিছু কিছু দোকান খুলতে দেখা গেছে এবং রাস্তায় চলাচল শুরু হয়েছে।গতকাল শনিবার রাতে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরেও, জম্মুর স্থানীয়রা তাদের বাড়ির আশেপাশে ড্রোন দেখতে পান। পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি অবস্থিত গ্রামগুলো থেকে ফোনে মানুষজন জানিয়েছেন, যুদ্ধবিরতির কিছু সময় পরেও তাদের বাড়ির আশেপাশে হালকা গুলির শব্দ শোনা গেছে।রাজৌরির কিছু বাসিন্দাও লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখার কাছে ড্রোন দেখার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ড্রোনগুলো দীর্ঘ সময় ধরে আকাশে ঘোরাফেরা করছিল। তবে, কয়েক ঘণ্টা পরে এটা বন্ধ হয়ে যায়।ভারত সরকারের পক্ষ থেকে গভীর রাতে এক প্রেস ব্রিফিং এ জানানো হয়, পাকিস্তানের পক্ষ থেকে ড্রোন এবং হালকা গুলি চালানোর মতো কিছু ঘটনা ঘটেছে। তবে পরে পরিস্থিতি শান্ত হয়ে আসে।রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা তাদের পুরো রাতটি শান্তিতে কেটেছে বলে জানিয়েছে। সীমান্তের কাছে কিছু গোলাবর্ষণের পর এখন পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।বর্তমানে জম্মু এবং আশেপাশের এলাকার পরিস্থিতি স্বাভাবিক এবং মানুষ তাদের দৈনন্দিন জীবনে ফিরে আসছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫
উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫

উত্তরার ১১নং সেক্টরের একটি ৭ বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫ জনে। এছাড়া Read more

বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা বেলাল গ্রেপ্তার
বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা বেলাল গ্রেপ্তার

বগুড়ায় শেরপুরে বিস্ফোরক মামলার আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাতে শেরপুর উপজেলার ফুলবাড়ী Read more

যশোরে মিলছে না বিনামূল্যের দামি ইনজেকশন
যশোরে মিলছে না বিনামূল্যের দামি ইনজেকশন

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীর চিকিৎসায় দামি ইনজেকশন মিলছে না। ফলে দামি ইনজেকশন কিনতে গিয়ে গরীব রোগীর স্বজনেরা হিমশিম Read more

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদ সচিবালয় কার্যালয়ে এ Read more

বিকাশ এজেন্টে টাকা জমা দিতে গিয়ে ট্রান্সকম ডিলারের ২.৫ লাখ টাকা ছিনতাই
বিকাশ এজেন্টে টাকা জমা দিতে গিয়ে ট্রান্সকম ডিলারের ২.৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিকাশ এজেন্টের কাছে টাকা জমা দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছিনতাইয়ের শিকার হয়েছেন ট্রান্সকম বেভারেজ লিমিটেডের এক ডিলার। শনিবার Read more

ইসিতে আব্দুল আউয়াল মিন্টু ও হাসনাত আব্দুল্লাহর বাকবিতণ্ডা, যা ঘটেছিল
ইসিতে আব্দুল আউয়াল মিন্টু ও হাসনাত আব্দুল্লাহর বাকবিতণ্ডা, যা ঘটেছিল

নির্বাচন কমিশনে (ইসি) দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানির সময় ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী ও আলোচিত ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু ও কুমিল্লা-৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন