চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ ঘটনার জন্ম দিল আরেকটি অমানবিক হামলা। স্থানীয় সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারকে ঘিরে চলমান সহিংসতার পেছনের সত্য অনুসন্ধান করতে গিয়ে রক্তাক্ত হলেন দুই সাংবাদিক। রবিবার (৫ অক্টোবর) সকালে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।আহত সাংবাদিকরা হলেন, এখন টেলিভিশনের ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন আহমেদ জিহাদ এবং ক্যামেরা পার্সন মো. পারভেজ। হামলায় তারা গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন।স্থানীয় সূত্রে জানা যায়, জঙ্গল সলিমপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে জমি দখল, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত তুমুল সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে একজন নিহত হন এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র।এই ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধান ও প্রতিবেদনের জন্য রবিবার সকালে ঘটনাস্থলে যান সাংবাদিক হোসাইন আহমেদ জিহাদ ও মো. পারভেজ। সেখানে উপস্থিত সন্ত্রাসীরা অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার পাশাপাশি তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক জিহাদ বলেন, ‘আমরা শুধু সত্য জানার চেষ্টা করছিলাম। কিন্তু সন্ত্রাসীরা ভয় পেয়েছিল–আমরা যদি সত্য তুলে ধরি, তাদের অপকর্ম প্রকাশ পাবে। তাই তারা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে।’ সঙ্গী ক্যামেরা পার্সন পারভেজও জানান, তাদের ওপর হামলাটি ছিল পূর্বপরিকল্পিত। ‘আমাদের কাছে থাকা ক্যামেরা ও ফুটেজ নষ্ট করতেই তারা আক্রমণ করেছে,’ বলেন তিনি।এই হামলার ঘটনায় সাংবাদিক সমাজে নেমে এসেছে তীব্র ক্ষোভ ও উদ্বেগ। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), চট্টগ্রাম প্রেস ক্লাব, সিএমআরইউসহ বিভিন্ন সংগঠন একযোগে এই হামলার নিন্দা জানায়। তারা বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক অধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।’সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন শুনে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খোলাবাজারে ডলার ১২৭ টাকা, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক
খোলাবাজারে ডলার ১২৭ টাকা, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক

বাজারভিত্তিক বিনিময়হার চালুর পর দেশের খোলাবাজারে (ওপেন মার্কেট) ডলারের দর বাড়তে শুরু করেছে। বর্তমানে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে প্রতি ডলার বিক্রি Read more

হাসিনা দেশকে ধ্বংস করে ভারতের গোলামী করেছে: খন্দকার নাসির
হাসিনা দেশকে ধ্বংস করে ভারতের গোলামী করেছে: খন্দকার নাসির

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা এই দেশের অর্থনীতি ব্যবস্থা Read more

প্রথমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান
প্রথমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে। আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪২ Read more

‘নিজামী-গোলাম আযম দেশের সূর্যসন্তান ও দেশপ্রেমিক’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল
‘নিজামী-গোলাম আযম দেশের সূর্যসন্তান ও দেশপ্রেমিক’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় শহীদ বুদ্ধিজীবি দিবসের অনুষ্ঠানে মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আজমকে মহান স্বাধীনতা যুদ্ধে এদেশের সূর্য সন্তান ও দেশপ্রেমিক বলায় Read more

থুথু নিক্ষেপ নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ; আহত অর্ধশতাধিক
থুথু নিক্ষেপ নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ; আহত অর্ধশতাধিক

সাভারের আশুলিয়ায় থুথু নিক্ষেপকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অর্ধশতাধিক Read more

মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো জানিয়েছেন, ৩ জানুয়ারী প্রাক্তন রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন। স্থানীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন