কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেলা তিনটায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল শনিবার ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছেন কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।তিন দিন ধরে মৃদু ও মাঝারি তাপদাহে জনজীবনে এক দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে প্রখর রোদ ও ভ্যাপসা গরমের সাধারণ মানুষের পাশাপাশি খেটে খাওয়া মানুষজন এক চরম অস্বস্তিতে পড়েছেন। ধান কাঁটা ও মাড়াইয়ের সময় দেখা গেছে, ওই সব খেটে খাওয়া কৃষিশ্রমিকের মাথার ওপরে বিরাজ করছে প্রখর রোদ এবং ভ্যাপসা গরমে কৃষিশ্রমিকদের গা থেকে ঝরছে ঘামজড়া পানি। এরপরেও তাদের নেই কোন ক্লান্তি। কৃষিশ্রমিকরা  প্রখর রোদ ও ভ্যাপসা গরমে অবিরাম চলছে ধান কাঁটা ও ধান মাড়াইসহ ঘরে তোলার লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েছে।রবিবার দুপুর থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত  উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের উত্তর শিমুলবাড়ী ও চর সোনাইকাজী গ্রামে গিয়ে দেখা গেছে,  ছয় থেকে সাতজন কৃষক ও কৃষিশ্রমিক ধান কাটছেন। কেউ আবার ধান মাড়াই করছেন।কৃষকেরা জানালেন, যে পরিমান রোদ ও গরম তাতে ঘর থেকে বের হওয়া যায় না। তার ওপর খোলা মাঠে ধান কাটা অনেক কষ্টের। দলবেঁধে মাঠে ধান কাটা ও ধান ঘরে তোলার আনন্দে অনেক সময় মনে হয় না এতো রোদ গরম। চরসোনাইকাজী গ্রামের কৃষক মুসা মিয়া বলেন, আমার দেড় বিঘা জমিতে ধান কাঁটা ও মাড়াইয়ের কাজ করছি। প্রখর রোদ হলেও এখন আবহাওয়া ভালো। তাই তাড়াতাড়ি কেটে নিচ্ছি। ধান ক্ষেতের সাথেই রোদ থেকে বাঁচার জন্য ছাতা টাঙ্গিয়ে দিয়েছি। রোদ ও ভ্যাপসা গরম থাকলেও আমরা ধান ঘরে তোলার আনন্দে মাঠে কাজ করে যাচ্ছি। উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: নিলুফা ইয়াছমিন জানান, উপজেলা জুড়ে ১০ হাজার ২০৫ জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। সব ধানে প্রায় পেকে গেছে। কৃষিশ্রমিকসহ উপজেলায় ১৪টি কম্বাইন হারভেস্টার মেশিন দিয়েও ধান কাটা চলছে। যেহেতু ধান কাঁটা ও মাড়াইয়ের জন্য সুন্দর আবহাওয়া তাই দ্রুত ধান কর্তনে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। এ পর্যন্ত ১ হাজার হেক্টর জমির ধান কর্তন হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বলরামপুরে পূর্বশত্রুতার জেরে গৃহবধুর বাড়িতে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বলরামপুরে পূর্বশত্রুতার জেরে গৃহবধুর বাড়িতে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কুমিল্লা আদর্শ সদর উপজেলার বলরামপুর এলাকায় মাহমুদা বেগম (৩০) নামের এক গৃহবধূর বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ Read more

`সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে’
`সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে’

শরিফ ওসমান হাদি, তার একটা এক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পর কি কি ঘটনা ঘটানো হবে বাংলাদেশে, এটার একটা পরিকল্পনা Read more

অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনায় নেপালের প্রেসিডেন্ট-সেনাবাহিনী-জেন জি
অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনায় নেপালের প্রেসিডেন্ট-সেনাবাহিনী-জেন জি

নেপালে ব্যাপক বিক্ষোভে সরকারের পতনের পর রাজনৈতিক সংকটের মধ্যেই নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। দেশটির সেনাবাহিনী, Read more

শেরপুরে গলায় ফাঁস দেওয়া নারীর লাশ উদ্ধার
শেরপুরে গলায় ফাঁস দেওয়া নারীর লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে সান্তনা বিশ্বাস (২৫) নামের এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে উপজেলার Read more

ইউনূস-মোদির ৪০ মিনিটের বৈঠকে যেসব আলাপ হয়েছে
ইউনূস-মোদির ৪০ মিনিটের বৈঠকে যেসব আলাপ হয়েছে

থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে শেষ পর্যন্ত অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই নেতার মধ্যে কী কথা হয়েছে Read more

সংরক্ষিত নারী আসনে আলোচনায় বরিশালের রাজপথের ত্যাগী নেত্রীরা
সংরক্ষিত নারী আসনে আলোচনায় বরিশালের রাজপথের ত্যাগী নেত্রীরা

দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে বিএনপি সরকার গঠনের পর এখন সংরক্ষিত নারী আসন নিয়ে শুরু হয়েছে নতুন সমীকরণ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন