ইলিশের প্রধান প্রজনন মৌসুমে (০৪ থেকে ২৫ অক্টোবর) নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ সংরক্ষণের দায়ে গাজীপুরের কালিয়াকৈরে ৪৩.৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।শনিবার (০৫ অক্টোবর) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদার নেতৃত্বে কালিয়াকৈর মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের কর্মকর্তা মোসলেহউদ্দিন আহমেদ ও আশানন্দ বিশ্বাস।জব্দ ইলিশ পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজের উপস্থিতিতে ৪টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। মৎস্য বিভাগ জানিয়েছে, ইলিশ সম্পদ সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর
