ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ফাতিমা তাসনিম জুমা। শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে ১০ হাজার ৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৪৭০ ভোট।ডাকসুতে এই জয়কে হিজাবি ও নন-হিজাবি উভয় পোশাক পরিধানকারীর বলে মন্তব্য করেছেন জুমা।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ফলাফল পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিনেট ভবনের একটি ছবি শেয়ার করেন তিনি। সেখানে কয়েকজন হিজাব পরিহিত শিক্ষার্থীসহ সহপাঠীদের সঙ্গে তার জয়ের আনন্দ ভাগাভাগি করতে দেখা গেছে।ছবির ক্যাপশনে ফাতিমা তাসনিম জুমা লেখেন, ‘এই বিজয় মুসলিমের, এই বিজয় অমুসলিমের। এই বিজয় হিজাবীর, এই বিজয় নন-হিজাবির। এই বিজয় নারীদের, এই বিজয় ঢাবির, এই বিজয় আমাদের সবার। যে পরীক্ষায় অবতীর্ণ করেছ তার যথাযোগ্য মান রাখার তৌফিক দিও খোদা আমাদের।’এদিকে ছাত্রশিবিরের পক্ষে প্রার্থিতা ঘোষণার পর সাইবার বুলিংয়ের শিকার হন জুমা। তার ব্যক্তিগত কিছু নাচের ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও তিনি বিভিন্ন সাক্ষাৎকারে এসবের জবাব দিয়েছেন। সেসব ভিডিওর নিচে অবশ্য ইতিবাচক প্রতিক্রিয়াই বেশি দেখা যায়।জুমা এ বিষয়ে গণমাধ্যমে বলেন, আমার কাছে ৬০০+ স্ক্রিনশট রয়েছে যেখানে আমাকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি আমাকে নিয়ে অশ্লীল ভিডিও বানানো হয়েছে। আজকে এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদ হওয়া জরুরি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপিতে যোগদান করলেন জামায়াতের ৪৫ নেতাকর্মী
বিএনপিতে যোগদান করলেন জামায়াতের ৪৫ নেতাকর্মী

ভোলার চরফ্যাশন উপজেলার জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার রাতে আহম্মদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির Read more

দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের দশটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর Read more

ইতালিতে সমুদ্রপথে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশি অভিবাসীরা
ইতালিতে সমুদ্রপথে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশি অভিবাসীরা

সমুদ্রপথে চলতি বছরের শুরু থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইতালিতে পাড়ি জমানো অভিবাসীদের শীর্ষে আছেন বাংলাদেশিরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক Read more

থাইল্যান্ডে রকেট হামলা চালাল কম্বোডিয়া, নিহত ১২
থাইল্যান্ডে রকেট হামলা চালাল কম্বোডিয়া, নিহত ১২

থাইল্যান্ডের সীমান্তবর্তী প্রদেশ বান নাম ইয়েনের একটি সামরিক স্থাপনা এবং বেসামরিক এলাকায় অবস্থিত একটি হাসপাতালে কম্বোডিয়ার রকেট হামলায় অন্তত ১২ Read more

পানিবন্দি মানুষের পাশে দাঁড়ালেন প্রবাসী যুবক
পানিবন্দি মানুষের পাশে দাঁড়ালেন প্রবাসী যুবক

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চর বেলবানা গ্রামে পানিবন্দি দেড় শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন আকাশ মিয়া Read more

জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে, এখানে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন