কক্সবাজারের চকরিয়ার ক্যামব্রিয়ান স্কুলে অতর্কিত হামলায় দুই শিক্ষক, এক ছাত্রীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। হামলাকারীরা স্কুলে ভাঙচুর চালিয়ে শিক্ষকদের মারধর করে একটি কক্ষে আটকে রাখে। বুধবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, হামলায় নেতৃত্ব দেন স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি ফরিদ আহমদ (প্রকাশ আদা ফরিদ) ও স্কুলের সাবেক সহকারী শিক্ষিকা কামরুন নাহার জিনু। তারা দীর্ঘদিন স্কুলটি নিয়ন্ত্রণ করলেও গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর স্কুল ত্যাগ করেন। পরবর্তীতে সরকার নির্ধারিত নতুন এডহক কমিটি দায়িত্ব নিলে এডভোকেট সাদ্দাম হোসেন নিশান সভাপতি এবং সহকারী শিক্ষক মো. ইউনুচ শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেন।স্থানীয়রা জানান, ক্ষমতা হারিয়ে স্কুল থেকে সরে গেলেও কিছুদিন পরই ওই গোষ্ঠী পুনরায় সক্রিয় হয়ে ওঠে। সম্প্রতি ‘প্রধান শিক্ষক ও সভাপতির অপসারণ’ দাবিতে আন্দোলনের নামে বহিরাগত লোকজন এনে স্কুলে সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়।হামলার সময় শিক্ষার্থীদের রাস্তায় নামতে বাধ্য করা হয়। অনেকে নামতে না চাইলে তাদের মারধর করা হয়। হামলায় গুরুতর আহত হন দশম শ্রেণির ছাত্রী জন্নাতুল মাওয়া সাথী, শিক্ষক নুরুল ইসলাম বাবু ও শিক্ষক প্রতিনিধি মো. ইউনুচ। মো. ইউনুচকে পিটিয়ে একপর্যায়ে রুমে আটকে রাখা হয় বলে অভিযোগ উঠেছে।প্রধান শিক্ষক জহিরুল ইসলাম বলেন, ‘স্কুলে কোনো বিরোধ থাকলে আলোচনা করে সমাধান করা যেত। কিন্তু পরিকল্পিতভাবে শিক্ষক-ছাত্রীদের পিটিয়ে আহত করার ঘটনা দুঃখজনক ও নিন্দনীয়।’স্কুল পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট সাদ্দাম হোসেন নিশান বলেন, ‘আওয়ামী লীগপন্থি একটি গোষ্ঠী স্কুলে ভাঙচুর চালিয়ে শিক্ষকদের পিটিয়েছে এবং শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করছি।’হামলায় নেতৃত্বে ছিলেন আদা ফরিদ, সালাহ উদ্দিন, যুবলীগ নেতা মো. সেলিম, ছাত্রলীগ নেতা শাকিল, কৃষক লীগ নেতা আবু তালেবসহ ১৫–২০ জন। স্থানীয়রা জানান, তারা সবাই সাবেক এমপি ও বিতর্কিত নেতা জাফরের অনুসারী।চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে কিছু শিক্ষার্থী মানববন্ধন করেছে শুনেছি। তবে শিক্ষককে মারধরের ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দেবে তেহরান
পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দেবে তেহরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কানি জানিয়েছেন, পারমাণবিক চুক্তি নিয়ে ওমানের মধ্যস্থতায় খুব শিগগিরই যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দেবে Read more

কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকায় তুরাগ নদীর ব্রিজসংলগ্ন অংশে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে। রোববার (১৩ জুলাই) দুপুরে স্থানীয় Read more

কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের কারণে মঙ্গলবার (৬ জানুয়ারি) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ Read more

চাটমোহরে ভেজাল দুধের মিলে প্রশাসনের অভিযান, ভেজাল দুধ ও সরঞ্জাম জব্দ
চাটমোহরে ভেজাল দুধের মিলে প্রশাসনের অভিযান, ভেজাল দুধ ও সরঞ্জাম জব্দ

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনের দুধের মিল থেকে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও দুধ Read more

পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী মৃত্যু বরণ করেছেন। তিনি পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর Read more

মির্জা ফখরুলের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের বৈঠক
মির্জা ফখরুলের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন