জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি তৈরিতে জাতীয় নির্বাচন হওয়ার আগেই গণভোট চায় জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, এই বিষয়ে বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দল একমত।আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘জাতীয় ঐকমত্য কমিশন’-এর চতুর্থ দিনের আলোচনার বিরতিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি। আলোচনা চলছিল জুলাই সনদের সংবিধান-সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে।হামিদুর রহমান বলেন, ‘আমরা মনে করি, জাতীয় নির্বাচনে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না করে নভেম্বর অথবা ডিসেম্বরে গণভোট হতে পারে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেও হতে পারে। গণভোট হয়ে গেলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো বাধা নেই। জনগণকে জটিল অবস্থায় না ফেলে সহজভাবে আগালে আমরাও বাঁচি, জাতিও বাঁচে।’জুলাই সনদের আইনি ভিত্তি রচনার জন্য নির্বাচনের আগে গণভোট হলে তা ‘সবচেয়ে গ্রহণযোগ্য’ হবে বলে মনে করেন জামায়াতের এ নেতা। তিনি বলেন বলেন, গণভোট হলে এটা কখনো চ্যালেঞ্জ করতে গেলে টিকবে না। পার্লামেন্টে এটাকে প্রত্যাখ্যান করতে পারবে না।জামায়াত সংস্কারের পক্ষে জানিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, ‘সংস্কারের বিষয়ে আমরা সব সময় সোচ্চার ছিলাম। জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য গণভোটের পক্ষে সবাই মত দিয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
মুন্সিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ৩৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন Read more

মিষ্টির অর্ডার দ্বন্দ্বে মুন্সিগঞ্জে আসলাম সুইটসে মারামারি, আহত ৩
মিষ্টির অর্ডার দ্বন্দ্বে মুন্সিগঞ্জে আসলাম সুইটসে মারামারি, আহত ৩

আসলাম সুইটস অ্যান্ড বেকারির মুন্সিগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া শাখায় মিষ্টির অর্ডারকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার Read more

শীতার্ত ও দরিদ্র মানুষের জন্য কম্বল কেনার নির্দেশ ডিএনসিসির
শীতার্ত ও দরিদ্র মানুষের জন্য কম্বল কেনার নির্দেশ ডিএনসিসির

রাজধানীর উত্তর অংশে বসবাসরত শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য ৫ হাজার ৪০০ পিস কম্বল কেনার উদ্যোগ নিয়েছে ঢাকা Read more

সুন্দরবনের করমজলে পর্যটক প্রবেশের অনুমতির দাবিতে মানববন্ধন
সুন্দরবনের করমজলে পর্যটক প্রবেশের অনুমতির দাবিতে মানববন্ধন

ডে ভিজিটর সেন্টার সুন্দরবনের করমজলকে বন বিভাগের তিন মাসের নিষেধাজ্ঞার আওতার বাইরে রেখে পর্যটক প্রবেশে অনুমতির দাবিতে রবিবার (১৫ জুন) Read more

পাহাড়ের মাটি ইটভাটায়, জরিমানাও যেন ব্যবসার অংশ!
পাহাড়ের মাটি ইটভাটায়, জরিমানাও যেন ব্যবসার অংশ!

চট্টগ্রামের সাতকানিয়ার পশ্চিমাঞ্চলের এওচিয়া ইউনিয়নের ছনখোলা পাহাড় এখন আর আগের মতো সবুজ নয়। একসময় যে পাহাড়ে মানুষজন গরু চরাত, বৃষ্টির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন