আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদের (৮১) শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। তিনি বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।শনিবার (৪ অক্টোবর) রাত ১১টার পর মেয়ের জামাই ডা. তৌহিদুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, ‘রাত ৮টার দিকে ওনার অবস্থা খারাপের দিকে চলে গিয়েছিল; প্রেশার ও পালস কমে গিয়েছিল। সেটা আবার সেটেল করেছে। ওনার অবস্থা ক্রিটিক্যাল। আগের চেয়েও অবনতি হয়েছে। তবে এখনো তিনি জীবিত আছেন।’এদিকে গেল কয়েক দিনের মতো আজও তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। পরে হাসপাতালে অবস্থান করা তাঁর সাবেক ব্যক্তিগত সহকারীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে জানা যায়, তোফায়েল আহমেদ এখনো লাইফ সাপোর্টে আছেন।তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন। ধীরে ধীরে তিনি চলাফেরা এবং কথাবলার ক্ষমতা হারিয়ে ফেলেন। গত কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করতেন এবং সাম্প্রতিক মাসগুলোতে তিনি পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েন।শারীরিক অবস্থার আরও অবনতি হলে কয়েকদিন আগে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে পরিবারের কাছে ফেরা হলো না, মহাসড়কে স্বামী-স্ত্রীর মৃত্যু
ঈদে পরিবারের কাছে ফেরা হলো না, মহাসড়কে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বগুড়া-রংপুর মহাসড়কের চাঁপড়ীগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে ঢাকা Read more

জীবননগরে মধ্যরাতে ভয়াবহ আগুনে পুড়ল, কোটি টাকার ক্ষয়ক্ষতি
জীবননগরে মধ্যরাতে ভয়াবহ আগুনে পুড়ল, কোটি টাকার ক্ষয়ক্ষতি

চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকানের সমস্ত মালামাল একেবারে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের প্রায় ৭৫ Read more

আমতলীতে সড়কে নির্মাণ সামগ্রী, চলাচলে চরম ভোগান্তি
আমতলীতে সড়কে নির্মাণ সামগ্রী, চলাচলে চরম ভোগান্তি

আমতলী পৌরসভা কার্যালয়ের সামনের সড়কজুড়ে নির্মাণ সামগ্রী ফেলে রাখায় যান চলাচল ও পথচারীদের চলাফেরায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায় ১৫ Read more

রাষ্ট্রপতিকে শপথ পড়ানো নিয়ে রুলের চূড়ান্ত শুনানি ৭ জুলাই
রাষ্ট্রপতিকে শপথ পড়ানো নিয়ে রুলের চূড়ান্ত শুনানি ৭ জুলাই

রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন স্পিকার না প্রধান বিচারপতি- এই বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানির জন্য আগামী ৭ জুলাই তারিখ নির্ধারণ Read more

আজ থেকে চলছে মেট্রোরেল, মাংস বহন নিষিদ্ধ
আজ থেকে চলছে মেট্রোরেল, মাংস বহন নিষিদ্ধ

ঈদুল আজহা উপলক্ষে একদিন বন্ধ থাকার পর আজ থেকে ফের চালু হয়েছে মেট্রোরেল। তবে কিছু বিধিনিষেধ আরোপ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন