ঈদুল আজহা উপলক্ষে একদিন বন্ধ থাকার পর আজ থেকে ফের চালু হয়েছে মেট্রোরেল। তবে কিছু বিধিনিষেধ আরোপ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ ডিএমটিসিএল।রবিবার (০৮ জুন)সকাল ৮টা থেকে প্রতি ৩০ মিনিট পরপর ট্রেন চলবে (হেডওয়ে অনুযায়ী)। তবে আগামীকাল সোমবার থেকে মেট্রোরেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলাচল করবে।গত মঙ্গলবার (৩ জুন) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা মাংস পরিবহন করা যাবে না। মেট্রো স্টেশনের প্রতিটি গেটে যাত্রীদের যথাযথভাবে তল্লাশি করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো যাত্রীর কাছে কাঁচা বা রান্না করা মাংস পাওয়া গেলে তাৎক্ষণিক তার মেট্রো স্টেশনে প্রবেশ আটকে দেওয়া হবে। মেট্রোরেলের নিরাপত্তা কর্মীদের এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করতেও বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে ককটেল ও চাকুসহ ২ জন গ্রেপ্তার
মুন্সিগঞ্জে ককটেল ও চাকুসহ ২ জন গ্রেপ্তার

মুন্সিগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭টি তাজা ককটেল এবং ২টি সুইচ গিয়ার চাকুসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) Read more

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বাকৃবির শোক
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বাকৃবির শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় গভীর শোক Read more

চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধি
চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধি

ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আর সরাসরি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না। ই-মেইলের মাধ্যমে তাদের ওষুধের কথা জানাতে হবে। স্বাস্থ্যবিষয়ক Read more

২০২৫-২৬ অর্থবছরের ৬ মাসে রাজস্ব ঘাটতি ১ হাজার ১৩ কোটি
২০২৫-২৬ অর্থবছরের ৬ মাসে রাজস্ব ঘাটতি ১ হাজার ১৩ কোটি

দেশের সর্ববৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় এক হাজার ১৩ কোটি Read more

ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত
ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত

রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন