গাজীপুরে আধা ঘন্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুইজন।শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে জেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও আরোহী নিহত হয়। এ ঘটনার আধা ঘন্টা পরেই শহরের চৌরাস্তা-জয়দেবপুর সড়কের ধান গবেষণা ইন্সটিটিউট এলাকায় একটি মোটরসাইকেলে চালকসহ তিনজন যাচ্ছিলেন। এসময় একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের পিছনে থাকা এক যুবক সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় চালকসহ দুজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়।দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ।জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে বিস্তারিত এখনো জানা যায়নি। এছাড়াও ধান গবেষণা ইন্সটিটিউট এলাকায়ও একটি দুর্ঘটনায় ১ জন নিহত ও দুইজন আহত হয়েছে। নিহতের লাশ মর্গে নেয়া হয়েছে এবং আহত দুজনকে হাসপাতালে নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজয় দিবসে রাহুল গান্ধীর পোস্টেও নেই বাংলাদেশের নাম
বিজয় দিবসে রাহুল গান্ধীর পোস্টেও নেই বাংলাদেশের নাম

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের সীমান্ত রক্ষায় বীরত্ব ও নিষ্ঠার সঙ্গে অবদান রাখায় দেশটির সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন Read more

সরকারি দিনমজুরের দৈনিক পারিশ্রমিক বাড়ল
সরকারি দিনমজুরের দৈনিক পারিশ্রমিক বাড়ল

 আগামী ১ জুলাই থেকে সরকারি কাজে একজন দিনমজুর দৈনিক সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক পাবেন। গতকাল বৃহস্পতিবার (২২ মে) অর্থ Read more

হাদীর ওপর গুলিবর্ষণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না: শেখ মো. আব্দুল্লাহ
হাদীর ওপর গুলিবর্ষণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না: শেখ মো. আব্দুল্লাহ

মুন্সিগঞ্জ–১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দিন দিন বেড়েই চলেছে। একটি সন্ত্রাসী গোষ্ঠী Read more

নড়াইলে পুকুরের পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু
নড়াইলে পুকুরের পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম আরাফাত শেখ (১৪)। তিনি লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের Read more

১৭ ডিসেম্বর: নামাজের সময়সূচি
১৭ ডিসেম্বর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ২ পৌষ ১৪৩২ বাংলা, ২৫ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকারনামাজের Read more

বাঁচতে চায় নাজমুল, ৭০ হাজার টাকার অভাবে হতে চলেছেন পঙ্গু!
বাঁচতে চায় নাজমুল, ৭০ হাজার টাকার অভাবে হতে চলেছেন পঙ্গু!

শিশু নাজমুল (১০) এক দুরারোগ্য ব্যাধি (Motor Neuron Disease (MND) / ALS) তে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছে। নার্ভ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন