ক্যারিবীয় সাগরে একটি মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন।শুক্রবার (০৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।হেগসেথ জানান, ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি এই হামলা চালানো হয়। তিনি হামলার ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা গেছে, ঢেউ পেরিয়ে দ্রুতগতিতে চলা একটি ছোট নৌকা হঠাৎ বিমান হামলায় আগুনে পুড়ে ছারখার হয়ে যায়।হেগসেথের দাবি, নিহতরা ‘নারকো-সন্ত্রাসী’ এবং নৌকাটি বিপুল পরিমাণ মাদক বহন করছিল। তিনি বলেন, ‘নৌযানটি আমেরিকায় বিপুল পরিমাণ মাদক পাচার করছিল—যা আমাদের জনগণকে বিষাক্ত করার ষড়যন্ত্র। চারজন পুরুষ নারকো-সন্ত্রাসী নিহত হয়েছে। কোনো মার্কিন বাহিনী ক্ষতিগ্রস্ত হয়নি।’চলতি মাসে ক্যারিবীয় সাগরে সন্দেহজনক মাদকবাহী নৌকা লক্ষ্য করে চালানো এটি প্রথম হামলা। এর  আগে সেপ্টেম্বর মাসে টানা তিনটি হামলায় ১৭ জন নিহত হয়। প্রথম হামলা হয়েছিল ২ সেপ্টেম্বর, যেখানে ১১ জন মারা যান। এরপর ১৫ ও ১৯ সেপ্টেম্বরের হামলায় আরও ৬ জন নিহত হয়।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ বিষয়ে তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, ‘নৌকাটিতে এত পরিমাণ মাদক ছিল যা দিয়ে ২৫ থেকে ৫০ হাজার মানুষকে মেরে ফেলা সম্ভব।’তবে হামলাগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল বলে সতর্ক করেছেন আইন বিশেষজ্ঞরা। জাতিসংঘ সনদ অনুসারে মাদক পাচারকে ‘সশস্ত্র হামলা’ হিসেবে গণ্য করা যায় না, যা আত্মরক্ষামূলক আক্রমণের বৈধতা দেয়।কিন্তু ট্রাম্প প্রশাসন মাদক পাচারকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘আগ্রাসন’ হিসেবে চিত্রিত করছে। হেগসেথ প্রতিশ্রুতি দেন, এ ধরনের হামলা অব্যাহত থাকবে। তার ভাষায়, ‘আমাদের গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে নৌকাটি মাদক পাচারে জড়িত। যতদিন আমেরিকার বিরুদ্ধে এ আক্রমণ চলবে, এ ধরনের হামলা অব্যাহত থাকবে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরপুরে ভাবীর জমি দখল করলো ৩ ননদ
শেরপুরে ভাবীর জমি দখল করলো ৩ ননদ

বগুড়ার শেরপুরের ঘোড়দৌড় গ্রামে শনিবার সকালে জোড় পুর্বক জমি দখল করে নিয়েছে ৩ ননদ। এঘটনায় ভুক্তভোগী মোছা. রেহেনুমা পারভীন বাদী Read more

‘ম্যানচেস্টার ডার্বি’তে সিটির দাপুটে জয়
‘ম্যানচেস্টার ডার্বি’তে সিটির দাপুটে জয়

ম্যানচেস্টার ডার্বি মানেই বাড়তি উত্তেজনা। উত্তর লন্ডনের দু’দল যখন মাঠে নামে তখন ‘ম্যানচেস্টার ইজ ব্লু’ নাকি ‘ম্যানচেস্টার ইজ রেড’ এ Read more

শায়েস্তাগঞ্জে অগ্নিকান্ডে পুড়েছে ১৫ দোকান
শায়েস্তাগঞ্জে অগ্নিকান্ডে পুড়েছে ১৫ দোকান

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ সুতাং বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের এক কোটি টাকার Read more

এই বিজয় আল্লাহর একান্ত দান, আমরা অহংকারী হবো না: শিবির সভাপতি
এই বিজয় আল্লাহর একান্ত দান, আমরা অহংকারী হবো না: শিবির সভাপতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়ের পরও বিজয় মিছিল না করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির Read more

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মানববন্ধন
সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মানববন্ধন

সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।সড়ক Read more

বেগম খালেদা জিয়া নোবেল পুরস্কারের দাবীদার: বরকত উল্লাহ বুলু
বেগম খালেদা জিয়া নোবেল পুরস্কারের দাবীদার: বরকত উল্লাহ বুলু

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নোবেল পুরস্কারে ভূষিত করার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন