ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়ের পরও বিজয় মিছিল না করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম।বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর শিবির সভাপতি ফেসবুকে দেওয়া পোস্টে এ আহ্বান জানান।তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই বিজয়ী হলো। আমরা সারাদেশের কোথাও কোনো মিছিল করবো না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো। এই বিজয় আল্লাহর একান্ত দান। আমরা অহংকারী হবো না, সবার প্রতি উদার ও বিনয়ী থাকবো। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ।’ এর আগে মঙ্গলবার দিনগত রাত তিনটার পর ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ১৫ বছর যে ফ্যাসিবাদী সংস্কৃতি কায়েম ছিল, তা এবার ভেঙে পড়েছে। এই দীর্ঘ সময়ের ব্যবধানের পরে অনুষ্ঠিত নির্বাচনে শিক্ষার্থীরা নিজেদের পছন্দের নেতাকে বেছে নিয়েছে। শিক্ষার্থীরা এবার নিজেদের কাঙ্ক্ষিত নেতৃত্ব পেয়েছে।তিনি বলেন, ফ্যাসিবাদ পতনের পর শিক্ষার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস, আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি দেখা গেছে, তা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেছে।শিবিরের সভাপতি আরও বলেন, এই আনন্দ শুধু ঢাবি শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, দেশের বিভিন্ন প্রান্ত এবং দেশের বাইরে থাকা মানুষের মধ্যেও উৎসাহ সৃষ্টি করেছে।এসময় শিবির সভাপতি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। একই সঙ্গে উদারতা, সহমর্মিতা ও সম্প্রীতির মাধ্যমে ভালোবাসাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পর্যটক বাড়াতে বিনামূল্যে প্লেনের টিকিট দেবে থাইল্যান্ড
পর্যটক বাড়াতে বিনামূল্যে প্লেনের টিকিট দেবে থাইল্যান্ড

বিদেশি পর্যটক বাড়াতে বিশেষ উদ্যোগ নিচ্ছে থাইল্যান্ডে। বিশেষ উদ্যোগের অংশ হিসেবে ৩ মাসের জন্য ২ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে অভ্যন্তরীণ Read more

২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষের মৃত্যু হতে পারে
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষের মৃত্যু হতে পারে

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের তহবিলে ব্যাপক কাটছাঁট এবং সংস্থাটি ভেঙে দেওয়ার সম্ভাব্য সিদ্ধান্তের ফলে ২০৩০ সালের মধ্যে ১ কোটি Read more

কাঠগড়ায় রুপার মাথায় হাত বুলালেন কামরুল
কাঠগড়ায় রুপার মাথায় হাত বুলালেন কামরুল

আদালতে শুনানির সময় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিক ফারজানা রুপার মাথায় আলতো করে কয়েকবার হাত বুলিয়ে দেন। এরপর কিছুক্ষণ তারা Read more

বিক্ষোভের জেরে লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি
বিক্ষোভের জেরে লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি করা হয়েছে। শহরটির মেয়র কারেন ব্যাস কারফিউ জারির এই ঘোষণা দিয়েছেন।মূলত যুক্তরাষ্ট্রের Read more

উল্লাপাড়ায় ভিজিডি’র চাল বিতরণে অর্থ নেওয়ার অভিযোগ
উল্লাপাড়ায় ভিজিডি’র চাল বিতরণে অর্থ নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে নারীদের জন্য বরাদ্দকৃত ভিডব্লিওবি (ভিজিডি) ৫ মাসের চাল বিতরণে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। Read more

সার্বিক রপ্তানির চেয়ে অধিক হারে কমেছে পোশাক রপ্তানি
সার্বিক রপ্তানির চেয়ে অধিক হারে কমেছে পোশাক রপ্তানি

সদ্য সমাপ্ত মার্চ মাসে গত বছরের একই মাসের তুলনায় বাংলাদেশে সার্বিক রপ্তানি আয় কমেছে ১৮ দশমিক শূন্য ৭ শতাংশ। আলোচিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন