ম্যানচেস্টার ডার্বি মানেই বাড়তি উত্তেজনা। উত্তর লন্ডনের দু’দল যখন মাঠে নামে তখন ‘ম্যানচেস্টার ইজ ব্লু’ নাকি ‘ম্যানচেস্টার ইজ রেড’ এ তর্ক সমর্থকদের মধ্যে লেগেই থাকে। আর ম্যাচের ফলাফলই বলে পরবর্তী ডার্বি পর্যন্ত ম্যানচেস্টার ব্লু হবে নাকি রেড! তবে চলতি মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে তেমন উত্তেজনার ছিটেফোটাও দেখা গেল না। প্রথমার্ধ থেকেই একক আধিপত্য দেখিয়ে এই ডার্বিকে একপেশে বানিয়ে ৩-০ ব্যবধানে জিতেছে ম্যানচেস্টার সিটি। রোববার (১৪ সেপ্টেম্বর) ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে  মুখোমুখি হয়েছে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। যেখানে আরলিং হল্যান্ডের জোড়া গোলে বড় জয় নিশ্চিত করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। চলতি মৌসুমে এর আগের তিন ম্যাচে শুরুর একাদশে ছিলেন না ফিল ফোডেন। তবে ইউনাইটেডের বিপক্ষে এ ম্যাচে তাকে শুরুর একাদশে রাখেন কোচ পেপ গার্দিওলা। এই সুযোগ অবশ্য হেলায় নষ্ট করেননি ফোডেন। ম্যাচের ১৮তম মিনিটেই তার করা গোলেই এগিয়ে যায় সিটি। জেরেমি ডোকুর কাছ থেকে পাওয়া ক্রসে হেডে বল জালে পাঠান ফোডেন। প্রিমিয়ার লিগে ইউনাইটেডের বিপক্ষে এটি তার সপ্তম গোল। প্রথমার্ধের বাকি সময়ে অবশ্য কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি দু’দল। ফলে ১-০ ব্যাবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটিজেনসরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ম্যান সিটি। ম্যাচের ৫৩তম মিনিটে ব্যবধান বাড়ায় তারা। এই গোলেও অবশ্য অবদান আছে ডকু আর ফোডেনের। ফোডেনের পাস থেকে ডি-বক্সে থ্রু বল পাঠান ডকু। যেখান থেকে ভুল করেননি আরলিং হল্যান্ড। কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। দুই মিনিট পরেই তৃতীয় গোলের কাছাকাছি পৌঁছালেও, হলান্ডের শট পোস্টে লেগে ফিরে আসে।৬৮তম মিনিটে হলান্ডের দ্বিতীয় গোলেই ম্যাচ প্রায় নিশ্চিত করে ফেলে সিটি। পর্তুগিজ তারকা বার্নান্দো সিলভার পাস থেকে বল পেয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান নরওয়েজিয়ান স্ট্রাইকার। এই মৌসুমে এটি তার পঞ্চম গোল।পুরো ম্যাচে ইউনাইটেড তাদের একমাত্র সুযোটি পায় ৬১তম মিনিটে। তবে এমবুমোর জোরালো শটটি ঠেকিয়ে দেন সিটির গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মাম্যাচের বাকি সময়ে ইউনাইটেড কিছুটা আক্রমণ করার চেষ্টা করলেও, কার্যকর কিছু করতে পারেনি। কোচ অ্যামুরি আগে থেকেই সমালোচনার মুখে ছিলেন, আর এই ডার্বিতে এমন নিষ্প্রভ পারফরম্যান্স তার চাপ আরও বাড়িয়ে তুলবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই ছেলের বিরুদ্ধে থানায় গরু চুরির অভিযোগ করলেন মা
দুই ছেলের বিরুদ্ধে থানায় গরু চুরির অভিযোগ করলেন মা

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের খড়মা এলাকার দুই ছেলের বিরুদ্ধে থানায় গরু চুরির অভিযোগ করেছেন একজন মা। সোমবার (১লা Read more

অনলাইনে জুয়া খেলার অপরাধে যুবকের কারাদণ্ড
অনলাইনে জুয়া খেলার অপরাধে যুবকের কারাদণ্ড

কক্সবাজারের পেকুয়ায় অনলাইনে 1xbet- এ জুয়ার খেলার অপরাধে মো: ইমরান (২৫) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷ শুক্রবার(২৩ মে) বিকাল Read more

ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে হবে ইউএফসি লড়াই
ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে হবে ইউএফসি লড়াই

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সফল মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) সংগঠন আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি)। ২০২৬ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Read more

গজারিয়ায় শিশুকে যৌন নিপীড়ন অভিযোগে যুবক গ্রেপ্তার
গজারিয়ায় শিশুকে যৌন নিপীড়ন অভিযোগে যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়ায় ৫ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার বালুয়াকান্দি Read more

শিল্পী ফরিদা পারভীন আর নেই
শিল্পী ফরিদা পারভীন আর নেই

লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭১। তিনি স্বামী এবং চার সন্তান রেখে Read more

কিশোরগঞ্জ গণঅধিকার পরিষদ থেকে ৯ জন জামায়াতে যোগদান
কিশোরগঞ্জ গণঅধিকার পরিষদ থেকে ৯ জন জামায়াতে যোগদান

কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দারসহ ৯ জন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা জামায়াতে ইসলামীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন