সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হওয়ার প্রতিবাদে, নিরাপদ সড়ক, দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবিতে অবরোধ করে।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।এর পূর্বে সকাল সাড়ে ১০টা থেকে তারা এ সড়কে অবস্থান কর্মসূচি শুরু করে। এ সময় তারা সিলেট-সুনামগঞ্জ সড়কে চলাচলরত বাসের ফিটনেস ও লাইসেন্সসহ কাগজপত্র দেখে গাড়ি আটক করেন।অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের বোন মারা গিয়েছে আর সে এখন কবরে। ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে, ঘাতক বাস চালককে আটক করতে পারেনি, কোনো পদক্ষেপও নিতে পারেনি। প্রশাসন করছেটা কী? প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। নিরাপদ সড়ক নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার্থীদের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনাকে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড দাবি করে অনতিবিলম্বে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি করা হয়।’শিক্ষার্থীরা আরও জানান, শিক্ষার্থীদের নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কের ফিটনেস বিহীন পরিবহনকে আটক করে মামলা দেয়ার দাবি জানালেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। এরপর শিক্ষার্থীরা বাধ্য হয়েই সড়কের বাসগুলোর ফিটনেস ও লাইসেন্স দেখার চেষ্টা করে। এ সময় ১০ বাসের মধ্যে ১০টাতেই বাসের কাগজপত্র ঠিকঠাক পায়নি। তাই এদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী জাকারিয়া নাইম, রাহাত আহমেদ, তমাল হোসেন, আশরাফ হোসেন প্রমুখ। সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আপন আহমেদ, পূর্বা তালুকদার, হুমায়ুন আহমদ, শান্ত রায়, মো. লিটন, তাহমিদা জাহান রবিন, বুশরা আক্তার, আমিন উদ্দিন, তামিম আহমেদ, তুলি সরকার, সুমাইয়া আক্তার।শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা জানিয়েছেন, ‘সবার সঙ্গে কথা বলে আমরা দ্রুত তাদের দাবি গুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। আমরা নিজেরাও নিরাপদ সড়ক চাই, এ বিষয়ে আমরা সবাই মিলে চেষ্টা করছি।’উল্লেখ্য, গতকাল বুধবার (০৬ আগস্ট) দুপুরে জেলার শান্তিগঞ্জে অবস্থিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট থেকে অন্যান্য যাত্রীদের সঙ্গে সিএনজি দিয়ে শহরে ফিরছিলেন দুই শিক্ষার্থীসহ ৫ জন। ফেরার পথে সদর উপজেলার লক্ষ্যনশ্রী ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সুনামগঞ্জ পৌর শহরের আলী পড়া এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম (৫০) ও সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী শহরের আরপিনগর এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে আফসানা খুশী (১৭) নামের দুইজনের মৃত্যু হয়।এ সময় স্থানীয়রা গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠালে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের বিপুল চক্রবর্তীর মেয়ে (১৮) নামের অপর শিক্ষার্থীর মৃত্যু হয়। পরে আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা চলতি বছরের বর্ষা মৌসুমে আগের তুলনায় অর্ধেকে এবং ক্রমান্বয়ে শূণ‍্যে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা Read more

ভোলায় পৃথক ঘটনায় শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার
ভোলায় পৃথক ঘটনায় শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার

ভোলায় পৃথক ঘটনায় শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুটি ঘটনায় পরিবারের অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের Read more

গাইবান্ধা জেনারেল হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ৩ শিশু ভর্তি
গাইবান্ধা জেনারেল হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ৩ শিশু ভর্তি

গাইবান্ধা জেনারেল হাসপাতালে হামের লক্ষণ নিয়ে তিন শিশু ভর্তি হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার—এই দুদিনে শিশুরা হাসপাতালের ‘হাম আইসোলেশন ওয়ার্ডে’ Read more

কোটি টাকার চেক ছুঁড়ে মারলেন পাকিস্তানের অধিনায়ক, নেপথ্যে যে কারণ
কোটি টাকার চেক ছুঁড়ে মারলেন পাকিস্তানের অধিনায়ক, নেপথ্যে যে কারণ

এবার এশিয়া কাপে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। ভারতের কাছে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাটকীয় কাণ্ড ঘটিয়েছেন পাকিস্তানের অধিনায়ক Read more

যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার
যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার

বয়স্ক কয়েদিদের মুক্তি দিতে যাবজ্জীবন সাজা ৩০ বছর থেকে কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন