চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পানিতে ডুবে মো. ইয়াসিন (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত ইয়াসিন ওই গ্রামের মো. জসিমের একমাত্র ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে খেলার একপর্যায়ে ইয়াসিন অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় ধরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে ততক্ষণে সব শেষ হয়ে যায়।এ বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পানিতে ডুবে আসা অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল।’একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা বারবার মূর্ছা যাচ্ছেন। পরিবারের কান্নায় গোটা গ্রাম ভারী হয়ে উঠেছে। প্রতিবেশীরাও এই অকাল মৃত্যুকে মেনে নিতে পারছেন না।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে ব্যবসায়ীর চেক জালিয়াতির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
গাজীপুরে ব্যবসায়ীর চেক জালিয়াতির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় এক ব্যবসায়ীর স্বাক্ষরিত চেক জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে যুবদল নেতা রাশেদ Read more

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজসহ তিনজনের মৃত্যু
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজসহ তিনজনের মৃত্যু

গাইবান্ধায় টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে চাচা-ভাতিজাসহ তিনজন নিহত হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জেলার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কামালের পাড়া Read more

বান্দরবানের লামায় কিশোরীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২
বান্দরবানের লামায় কিশোরীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

বান্দরবানের লামা উপজেলায় এক কিশোরীকে স্থানীয় একটি রিসোর্টে আটকে রেখে স্বজনের কাছে মুক্তিপণ দাবি করার অভিযোগে দুই যুবক কে গ্রেপ্তার Read more

সড়কে মৌসুমি ফসল মাড়াই, বাড়ছে দুর্ঘটনা
সড়কে মৌসুমি ফসল মাড়াই, বাড়ছে দুর্ঘটনা

নড়াইল জেলার বিভিন্ন আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়কে মৌসুমি ফসল মাড়াই ও শুকানোর কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে চরম দুর্ভোগে Read more

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮২
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮২ জন।এ নিয়ে Read more

মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী আটক
মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী আটক

পিরোজপুরের মঠবাড়িয়ায় পলী বেগম (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাউদখালী ইউনিয়নের হারজী গ্রামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন