নড়াইল জেলার বিভিন্ন আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়কে মৌসুমি ফসল মাড়াই ও শুকানোর কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, যাত্রী ও পথচারীরা। নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার সাথে জেলা শহরে যাতায়াতের প্রধান সড়কসহ গ্রামের অধিকাংশ সড়ক কৃষকদের মৌসুমি ফসল মাড়াই ও শুকানোর কাজে ব্যবহৃত হচ্ছে। সড়কের ওপর ফসল ছড়িয়ে রাখায় দ্রুতগতির যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আর এসব সড়ক যেন ধীরে ধীরে অবৈধ উঠানে পরিণত হয়েছে।আর এসকল মহাসড়ক গুলো অবৈধ উঠানে পরিণত হওয়ায় বিশেষ করে মোটরসাইকেল ও ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনের চাকা ফসলের ওপর পিছলে গিয়ে চালকরা নিয়ন্ত্রণ হারাচ্ছেন। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। অন্যদিকে, যানবাহনগুলোর গন্তব্যে পৌঁছতেও দেরি হচ্ছে। এতে বিপাকে পড়ছেন যাত্রীরা। এবছরের ১১ মার্চ কালিয়া উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নে সড়কে ফসল শুকাতে দেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এক ট্রলি চালকের নির্মম মৃত্যু হয়েছে।নড়াইল-গোবরা-সিঙ্গাশোলপুর-পেড়লি-মানিকগঞ্জ-মাইজপাড়া, লোহাগড়া-লাহুড়িয়া-মিঠাপুর-রায়গ্রাম, কালিয়া-চাপাইল-বড়দিয়া সড়কসহ উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কের ওপর আউস, আমন, বোরো, খেসাড়ি-মসুর ডাল, গমসহ মৌসুমের বিভিন্ন ফসল এখন নিয়মিত রাস্তার উপরই মাড়াই ও শুকানো হচ্ছে। এসব সড়ক হয়ে উঠেছে উঠান। সড়কের একাংশ দখল হয়ে যাওয়ায় যানবাহনগুলো সরু পথে চলতে বাধ্য হচ্ছে, যা মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি বাড়াচ্ছে এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিলম্ব ঘটাচ্ছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন প্রায়শই সতর্কবার্তা দিলেও তা পুরোপুরি বন্ধ করা যাচ্ছেনা। নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে মৌসুমি ফসল শুকানোর বিষয়ে স্থানীয় প্রশাসনকে আইন প্রয়োগে আরও কঠোর হতে হবে বলে মনে করেন সচেতন মহল।গাড়ির চালক, যাত্রী ও পথচারীরা জানান,“ সড়কে ফসল শুকানো এখন অনেকটা ‘চলতি সংস্কৃতি’ হয়ে দাঁড়িয়েছে। সড়কে ফসল শুকানোর প্রতিবাদ করলে স্থানীয় কৃষকদের হাতে লাঞ্ছিতের শিকার হতে হয়। দূর্ভোগ মেনে নিয়ে সড়কে চলতে হচ্ছে। ফলে গাড়ির চাকা ও মোটরসহ বিভিন্ন যন্ত্রাংশে ফসল জড়িয়ে চলাচলে বাধাগ্রস্ত হয়, আবার যানবাহনেরও ক্ষতি হয়ে থাকে।”অটোরিকশা চালক রাইহান মোল্যা বলেন, “সড়কগুলোর ওপর সারা বছরই বিভিন্ন ফসল মাড়াই ও শুকানো হয়। প্রতিবাদ করলে উল্টো অপমানের শিকার হতে হয়। এতে একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, অন্যদিকে যানবাহনের যন্ত্রাংশেও ক্ষতি হচ্ছে।”নিরাপদ সড়ক চাই নড়াইল জেলা শাখার সভাপতি সৈয়দ খায়রুল আলম বলেন, “রাস্তার ওপর ফসল শুকানো ও মাড়াইয়ের কারণে সড়কে দুর্ঘটনা বাড়ছে। এ জেলায় বিগত দিনে সড়কে ফসল শুকানোর কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং পঙ্গুত্ব বরন করেছে শত শত মানুষ। জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি আইন করে সড়কে ফসল মাড়াই বন্ধ করা প্রয়োজন বলে তিনি জানান।”পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পাঠাল জাতীয় বিশ্ববিদ্যালয়
৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পাঠাল জাতীয় বিশ্ববিদ্যালয়

৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তাদের মধ্যে ৮ জন উপ-রেজিস্ট্রার ও একজন সহকারী রেজিস্ট্রার। ২৫ বছর চাকরি Read more

ঈশ্বরগঞ্জে পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গ: কেন্দ্র সচিবসহ ৪ জন বরখাস্ত
ঈশ্বরগঞ্জে পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গ: কেন্দ্র সচিবসহ ৪ জন বরখাস্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র সচিবসহ চারজনকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে বরখাস্ত করা Read more

বরিশালে স্বামীর হাতে স্ত্রী খুন!
বরিশালে স্বামীর হাতে স্ত্রী খুন!

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।১১ মে Read more

১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে: মামুনুল হক
১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে: মামুনুল হক

বিগত ১৫ বছরে দুর্নীতিবাজ শেখ হাসিনার সরকার এবং তাদের ঘনিষ্ঠদের মাধ্যমে প্রায় ২৮ লাখ কোটি টাকা লুটপাটের অভিযোগ করেছেন বাংলাদেশ Read more

দূর্গম নয় মাইল এলাকায় চিকিৎসা সেবা দিয়েছে দীঘিনালা জোন
দূর্গম নয় মাইল এলাকায় চিকিৎসা সেবা দিয়েছে দীঘিনালা জোন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করনের লক্ষ্যে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা সেনা Read more

আল জাজিরা দেখলেই পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ ইসরায়েলি মন্ত্রীর
আল জাজিরা দেখলেই পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ ইসরায়েলি মন্ত্রীর

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে কয়েক মাস আগেই নিষিদ্ধ করেছে ইসরায়েল। তারপরও আল জাজিরা আরবি ও আল জাজিরা মুবারাশ দেশটিতে অল্প Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন