বিএনপি সংখ্যালঘু ও সংখ্যাগুরু এ কথায় বিশ্বাস করে না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা সবাই বাঙালি। আমরা সবাই সমান, বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।বুধবার (১ অক্টোবর) সন্ধ্যার পর দূর্গাপূজা উপলক্ষে নরসিংদীর পলাশ বাজার সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।মঈন খান বলেন, “ফ্যাসিবাদ দূর হওয়ার পর আমরা বিশ্বাস করি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। এই গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম এ দেশের দরিদ্র মানুষের ওপর শোষণ থেকে তাদের মুক্ত করার জন্য।”তিনি আরও বলেন, “শারদীয় দূর্গা পূজার মূল বার্তা উপলব্ধি করতে হবে। বছরে একবার মা দূর্গা আসেন পৃথিবীতে এক বছরের পাপ জঞ্জাল দূর করে দেয়ার জন্য। তেমনি অসুরের রূপেও কিছু মানুষ পৃথিবীতে আসে অন্যায় অবিচার করতে। তাই এখান থেকে শিক্ষা নিয়ে সকল অবিচারের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।”এ সময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, পলাশ বাজার সার্বজনীন দুর্গামন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ চন্দ্র ধর, ঘোড়াশাল পৌর মহিলা দলের সভাপতি শাহানা পারভীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার
মালয়েশিয়ায় দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার মেলাকা রাজ্যের একটি ভাড়া বাড়ি থেকে ২ বাংলাদেশি যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে Read more

ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা জানালো রাশিয়া-চীন, ঘটেনি কোনো প্রাণহানি
ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা জানালো রাশিয়া-চীন, ঘটেনি কোনো প্রাণহানি

ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই হামলায় কোনো Read more

মাদারীপুরে অচেতন করে ৮ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্ত সোহাগ পলাতক
মাদারীপুরে অচেতন করে ৮ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্ত সোহাগ পলাতক

মাদারীপুরের কালকিনিতে চেতনানাশক দিয়ে অচেতন করে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ সময় কাউকে জানালে শিশুটির Read more

চা দোকানের কর্মচারী থেকে সীমান্তের ইয়াবা আমদানিকারক!
চা দোকানের কর্মচারী থেকে সীমান্তের ইয়াবা আমদানিকারক!

মাত্র আট বছর আগেও কক্সবাজারের উখিয়ার বালুখালীতে এক নগণ্য চায়ের দোকানের কর্মচারী ছিলেন মো. ফরিদ, যিনি বর্তমানে ‘চিয়ক ফরিদ’ নামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন