ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই হামলায় কোনো প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেইন কোলিভান্দ। খবর আলজাজিরার।পীর হোসেইন কোলিভান্দ রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বলেন, গতরাতে যুক্তরাষ্ট্রের আগ্রাসনে পরমাণু স্থাপনাগুলোতে হামলার ঘটনায় সৌভাগ্যক্রমে আমাদের কেউ শহীদ হননি।এর আগে, ইরানের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের গত ১৩ জুনের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪৩০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩,৫০০ এর বেশি আহত হয়েছেন।এদিকে, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। রোববার (২২ জুন) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর এই দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন এই হামলা।এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ‘তীব্র নিন্দা’ জানাচ্ছে চীন। পাশাপাশি সংঘাতের সব পক্ষকে, বিশেষ করে ইসরায়েলকে দ্রুত যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করে চীন। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে বটি দিয়ে জবাই করে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক
মির্জাপুরে বটি দিয়ে জবাই করে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

টাঙ্গাইলের মির্জাপুরে কবিতা নামে এক গার্মেন্টস কর্মীকে তার স্বামী সুজন মিয়া বটি দিয়ে জবাই করে হত্যা করেছে। বৃহস্পতিবার (২৯ মে) রাত Read more

আমির হামজার মাহফিলে মোবাইল-মানিব্যাগ চুরির হিড়িক!
আমির হামজার মাহফিলে মোবাইল-মানিব্যাগ চুরির হিড়িক!

ফরিদপুরের আলফাডাঙ্গায় দেশবরেণ্য ইসলামি বক্তা মুফতি আমির হামজার মাহফিলে মোবাইল ও মানিব্যাগ চুরির হিড়িক পড়েছে। এমনকি মাহফিলের প্রধান অতিথি ও Read more

২ জুন বাজেট পেশ করবে অন্তর্বর্তী সরকার
২ জুন বাজেট পেশ করবে অন্তর্বর্তী সরকার

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরের জন্য সম্ভাব্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করবে ২ Read more

আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষে আজ মাঠে নামবে টাইগাররা
আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষে আজ মাঠে নামবে টাইগাররা

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে থাকা টাইগাররা আজ Read more

সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি, রাতের চলাচল নিষিদ্ধ
সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি, রাতের চলাচল নিষিদ্ধ

সিলেট সীমান্তঘেঁষা ভারতের মেঘালয় রাজ্যে সীমান্তবর্তী অঞ্চলে রাত্রিকালীন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় প্রশাসন। ৮ মে থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা Read more

দেশে নেমেই ট্রলির জন্য যুদ্ধ! শাহজালাল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা
দেশে নেমেই ট্রলির জন্য যুদ্ধ! শাহজালাল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট এখন চরম পর্যায়ে। প্রতিদিন প্রায় ২৫ হাজার যাত্রী এ বিমানবন্দর ব্যবহার করলেও সেবায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন