শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ট্রাফিক বিভাগ ঢাকা) মোহাম্মাদ সুলাইমান। বুধবার (১ অক্টোবর) দুপুরে তিনি উপজেলার বিভিন্ন মণ্ডপে গিয়ে পূজার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল, সালথা থানার ওসি মো. আতাউর রহমান, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সিনিয়র সাংবাদিক মনির মোল্যা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিরিক্ত ডিআইজি মো. সুলাইমান বলেন, ‘আমি ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক স্যারের নির্দেশে ফরিদপুর ও রাজবাড়ি জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছি। দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করছে। পূজার সময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি না করার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ রইল।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার (২৫ জুলাই) জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত Read more

টঙ্গীতে চিরুনি অভিযানে আটক ৬০
টঙ্গীতে চিরুনি অভিযানে আটক ৬০

অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় শিল্প নগরী টঙ্গীতে চিরুনি অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) টঙ্গী পূর্ব ও Read more

বিশ্ব চা দিবস আজ
বিশ্ব চা দিবস আজ

আজ ২১ মে, বিশ্ব চা দিবস। চা প্রেমীদের দিন এটি। চাইলে দিনটি উদযাপনে একত্রিত হতে পারেন, কিংবা মেতে উঠতে পারেন Read more

বরিশালে যথাযথ মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
বরিশালে যথাযথ মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয়ভাবে শোক। তারই ধারাবাহিকতা হিসেবে বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে Read more

ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: ফখরুল
ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: ফখরুল

ডোনাল্ড ট্রাম্প, চীনের শি, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, যা করার আমাদের করতে হবে বলে জানিয়েছেন Read more

ভারতের ওপর শুল্ক চাপাতে ইউরোপকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
ভারতের ওপর শুল্ক চাপাতে ইউরোপকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভারতীয় পণ্যের ওপর ওপর অতিরক্ত রপ্তানি শুল্ক আরোপ করতে ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনেয়নের (ইইউ) সদস্যরাষ্ট্রগুলোকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন