ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার (২৫ জুলাই) জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। খবর আনাদুলুর।এক বিবৃতিতে বলা হয়েছে, “ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চলে সাইরেন বাজার পর, ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।”ইসরায়েলি দৈনিক ইয়েদিয়োথ আহারোনোথ জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে দক্ষিণ নেগেভ ও মৃত সাগর অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজে। এর মধ্যে আরাদ, কিরিয়াত আরবা ও আইন গেদি-তে সাইরেন শোনা যায়।হুতি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে, বিশেষ করে মার্চ মাসে গাজায় দুই মাসের টলমল যুদ্ধবিরতির পর ইসরায়েল নতুন করে অভিযান শুরু করলে তারা আক্রমণের মাত্রা বাড়ায়।২০২৩ সালের নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগর, অ্যাডেন উপসাগর ও আরব সাগরের বাণিজ্যিক জাহাজকেও টার্গেট করে আসছে। তারা বলছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি নিপীড়নের প্রতিবাদে তারা এসব হামলা চালাচ্ছে।জাতিসংঘ ও ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৯ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।হুতিদের হামলার জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একাধিকবার ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে, তবে হুতিদের আক্রমণ এখনো পুরোপুরি থামেনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্বে স্বাস্থ্য সচিব
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্বে স্বাস্থ্য সচিব

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর) এ সংক্রান্ত Read more

দুর্গন্ধে ফাঁস হলো মৃত্যুর খবর, অতঃপর
দুর্গন্ধে ফাঁস হলো মৃত্যুর খবর, অতঃপর

বাড়ির দরজা ছিল ভেতর থেকে বন্ধ, চারপাশে ছড়িয়ে পড়ছিল তীব্র দুর্গন্ধ। সন্দেহ জাগে পাড়া-প্রতিবেশীদের। পরে দরজা খুলতেই দেখা যায়, ঘরের Read more

৫ হাজার কর্মীকে ছাঁটাই: ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও গভর্নরকে আদালতে তলব
৫ হাজার কর্মীকে ছাঁটাই: ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও গভর্নরকে আদালতে তলব

ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রায় ৫ হাজার কর্মীকে ছাঁটাই এবং একই পদে নতুন কর্মী নিয়োগের উদ্যোগের ঘটনায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত Read more

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় ভারতীয় বিভিন্ন সংস্থা
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় ভারতীয় বিভিন্ন সংস্থা

ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ, ভারতীয় Read more

লাল-সবুজের বাসে সংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা
লাল-সবুজের বাসে সংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ বাসে করে ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন