ভারতীয় পণ্যের ওপর ওপর অতিরক্ত রপ্তানি শুল্ক আরোপ করতে ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনেয়নের (ইইউ) সদস্যরাষ্ট্রগুলোকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চায় যে ইইউ রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বৃদ্ধি করুক, রাশিয়ার কাছ থেকে তেল এবং গ্যাস ক্রয় সম্পূর্ণভাবে বন্ধ রাখুক এবং রাশিয়া থেকে তেল কেনার দায়ে ভারত ও চীনের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করুক।পাশাপাশি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতেও ইইউ নেতাদের অবস্থান নিয়ে দিন দিন অধৈর্য্য হয়ে উঠছে হোয়াইট হাউস। গত ১৫ আগস্ট আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপদ্বীপ এবং দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া ও খেরসন— ইউক্রেনের এই চার প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি চেয়েছিলেন।পুতিনের এই শর্তে রাজি আছেণ ট্রাম্প, কিন্তু ইইউ নেতারা এ শর্তে এখনও সম্মত হননি। হোয়াইট হাউসের অধৈর্য্য হওয়ার কারণ এটাই।ট্রাম্প প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা এক্সিওসকে বলেন, “ইইউ নেতারা চায় এই অযৌক্তিক যুদ্ধ দীর্ঘায়িত হোক এবং লম্বা সেই যুদ্ধের ব্যয় যুক্তরাষ্ট্র নির্বাহ করুক। একদিকে তারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, আবার অন্যদিকে ভারত ও চীনের মাধ্যমে রাশিয়ার তেল কিনছে।”প্রসঙ্গত, রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে চলতি আগস্টের প্রথম দিকে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের রপ্তানি শুল্ক পৌঁছেছে ৫০ শতাংশে। গত ২৭ আগস্ট থেকে বর্ধিত এই শুল্ক কার্যকরও হয়েছে।এই পরিস্থিতি নিজেদের অর্থনীতির স্বার্থে ইউরোপে বিকল্প বাজার খুঁজছে ভারত। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এ কারণেই ইউরোপকে চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন।সূত্র : আরটি, ইন্ডিয়া টুডেএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু
৮ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে প্রায় ৮ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু Read more

মিরপুরে অগ্নিকাণ্ড: পরিচয় শনাক্ত হবে ডিএনএ পরীক্ষায়
মিরপুরে অগ্নিকাণ্ড: পরিচয় শনাক্ত হবে ডিএনএ পরীক্ষায়

ঢাকার মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে উদ্ধার হওয়া ১৬টি মরদেহই পোশাক কারখানার ভবন থেকে পাওয়া গেছে। Read more

জাকসু নির্বাচনের ফলাফল কখন, জানালো নির্বাচন কমিশন
জাকসু নির্বাচনের ফলাফল কখন, জানালো নির্বাচন কমিশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল আজ দুপুরে ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার লুৎফুল এলাহী। শনিবার Read more

নওগাঁয় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
নওগাঁয় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নে সহস্রাধিক দুঃস্থ ও অসহায় মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী। বগুড়া সেনানিবাসের Read more

সারাদেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত
সারাদেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত

সারাদেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় প্রচেষ্টায় সরকারকে সহযোগিতা করতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন