চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে পুকুরের পানিতে ডুবে রাকিব (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (০১ অক্টোবর) বেলা দেড়টার দিকে রাকিবকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত রাকিব চুয়াডাঙ্গা পৌর এলাকার এতিমখানা পাড়ার প্রবাসী সেলিমের ছেলে। সে স্থানীয় এম.এ বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনির শিক্ষার্থী ছিল।পারিবারিক সুত্রে জানা যায়, বেলা ১টার দিকে রাকিবসহ কয়েকজন সহপাঠি পার্শ্ববর্তী সাতগাড়ি এলাকায় হযরত আলীর পুকুরে গোসল করতে যায়। রাকিব সাতার না জানায় পানিতে ডুবে যায়। পরে সহপাঠিদের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি বলেন, ‘হাসপাতালে আসার আগেই রাকিবের মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।’চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘পানিতে ডুবে অষ্টম শ্রেনির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জেনেছি। হাসপাতাল থেকে প্রয়োজনীয় কাগজ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলের বিভিন্ন শহরে ইরানের হামলা শুরু
ইসরাইলের বিভিন্ন শহরে ইরানের হামলা শুরু

ইসরাইলের বিভিন্ন শহরে ফের হামলা শুরু করেছে ইরান। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, হাইফাসহ দেশটির বেশ কয়েকটি শহরে সাইরেন বেজে Read more

কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে স্বামীকে ছাড়ানোর হুমকি দেওয়া তামান্নার আগাম জামিন
কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে স্বামীকে ছাড়ানোর হুমকি দেওয়া তামান্নার আগাম জামিন

চট্টগ্রামের কুখ্যাত ‘সন্ত্রাসী’ সাজ্জাদ গ্রেপ্তারের পর তার স্ত্রী শারমিন তামান্নার ‘কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে জামিন কেনার’ ঘোষণা নতুন করে আলোচনার Read more

পঞ্চগড়ে অবৈধভাবে বালি-পাথর উত্তোলনে অপরাধে ব্যবসায়ীর কারাদন্ড
পঞ্চগড়ে অবৈধভাবে বালি-পাথর উত্তোলনে অপরাধে ব্যবসায়ীর কারাদন্ড

পঞ্চগড় সদর উপজেলায় ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে বালি ও পাথর উত্তোলন এবং পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম Read more

পদত্যাগ না করেও জাতীয় নির্বাচন করতে পারবেন অ্যাটর্নি জেনারেল
পদত্যাগ না করেও জাতীয় নির্বাচন করতে পারবেন অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তিনি সংবিধান অনুযায়ী বর্তমান পদ না ছেড়েও জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন