ইসরাইলের বিভিন্ন শহরে ফের হামলা শুরু করেছে ইরান। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, হাইফাসহ দেশটির বেশ কয়েকটি শহরে সাইরেন বেজে উঠেছে। আল-জাজিরা বলছে, ইসরাইলের সামরিক বাহিনী ইরানের হামলা বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, হামলা করা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরোধ করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরাইলের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। এর আগে ইসরাইলের তেল আবির শহরের বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিজেদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে।এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘর্ষে ইসরাইল বিজয় অর্জন করতে যাচ্ছে বলে দাবি করেছেন দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, আমরা বিজয়ের দ্বারপ্রান্তে আছি। সোমবার ইসরাইলি বিমানঘাঁটি পরিদর্শনকালে ইসরাইলি প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে তেহরানের আকাশপথের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার দাবি করেন ইসরাইলের সামরিক বাহিনী কর্মকর্তারা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক
খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্ষমতাচ্যুত আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী Read more

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি

দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়া ও গরমের পর ঢাকায় অবশেষে স্বস্তির ইঙ্গিত মিলেছে। বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানী ও Read more

লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান
লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান

লক্ষ্মীপুরে বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বুধবার (২১ মে) Read more

উলিপুরে দড়ি তৈরির কারখানা, হতাশায় স্বপ্নবাজ দুই ভাই!
উলিপুরে দড়ি তৈরির কারখানা, হতাশায় স্বপ্নবাজ দুই ভাই!

নজির হোসেন ও নুর আলম দুই ভাই। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছেন। নজির হোসেন ২০০১ সালে এসএসসি পাশ করেন। বাবা Read more

শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ১
শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় কোলের শিশুকে জিম্মি করে গৃহবধূকে দফায় দফায় ধর্ষণের ঘটনায় করা মামলার আসামি জাকারিয়া ওরফে নয়নকে (৩০) গ্রেপ্তার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন