ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। বর্তমানে তিনি একাধারে ক্যারিয়ারের কাজ ও মা হিসেবে দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন। মাতৃত্বকালীন বিরতির পর পুরোদমে শুটিংয়ে ফিরেছেন। ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও সরব দেখা যায় তাকে। দুই সন্তান রাজ্য ও প্রিয়মকে টিকা দেওয়ার জন্য হাসপাতালে গেলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। এ সময় তাকে বোরকা পরা অবস্থায় দেখা যায়।আজ বুধবার (১ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন পরীমনি। ভিডিওতে দেখা যায়, বোরকা পরে দুই সন্তানকে নিয়ে গাড়িতে করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তিনি। পথেই সন্তানদের সঙ্গে গল্প করেন, হাসেন, আদর করেন।পরে হাসপাতালে গিয়ে শিশু দুজনকে টিকা দেন তিনি। ভিডিওটির ক্যাপশনে পরীমনি লেখেন, ‘আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা হলো ছোটখাটো একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা (প্রিয়ম) বেশি কান্না করে নাই। বড় জনকে দেখেন, কী করে।’ভিডিওটি শেয়ার করার পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে পরীর অনুরাগীদের মধ্যে। অনেকেই পরীমনির বোরকা পরা লুক এবং মায়ের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন।এর আগে, কিছুদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই নায়িকা। হাসপাতালে কাটানো কঠিন সময় পেরিয়ে এখন তিনি সুস্থ ও উজ্জ্বল। জীবনকে নতুনভাবে উপভোগ করছেন। সেই প্রতিচ্ছবি মিলেছে তার সাম্প্রতিক এক ফটোশুটেও।শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর পরীমনি এখন তার দুই সন্তান-ছেলে পুণ্য এবং দত্তক নেওয়া কন্যা সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়েই গড়ে তুলেছেন নিজের জগৎ। নিজেকে তিনি উপস্থাপন করছেন এক ‘ওয়ান ওম্যান আর্মি’ হিসেবে। মা হিসেবে তার এই সংগ্রাম, ভালোবাসা ও দায়িত্বশীলতা ইতোমধ্যেই মন ছুঁয়েছে অসংখ্য ভক্তের।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ
হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সাক্ষ্য দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ Read more

বাকৃবিতে শহীদ হাদীর সাহসী রূপ, গ্রাফিতিতে প্রতিবাদের ভাষা
বাকৃবিতে শহীদ হাদীর সাহসী রূপ, গ্রাফিতিতে প্রতিবাদের ভাষা

“বল বীর, বল উন্নত মম শির!শির নেহারি’ আমারি, নত-শির ওই শিখর হিমাদ্রির!”জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার এই পঙ্ক্তিগুলো Read more

বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার বিষয়ে একমত নয় প্রশাসন ও আন্দোলনকারীরা
বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার বিষয়ে একমত নয় প্রশাসন ও আন্দোলনকারীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কম্বাইন্ড (বিএসসি ইন ভেট ও এএইচ) ডিগ্রির আন্দোলনকারীদের ওপর বহিরাগতদের হামলার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের Read more

জীবনসঙ্গী খোঁজার মেলা, পছন্দ হলেই বিয়ে!
জীবনসঙ্গী খোঁজার মেলা, পছন্দ হলেই বিয়ে!

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী 'আদিবাসী মিলন মেলা'।শুক্রবার (৩ অক্টোবর) বিকেল Read more

কালিয়াকৈরে দুর্গা বিসর্জনে নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ
কালিয়াকৈরে দুর্গা বিসর্জনে নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ

গাজীপুরের কালিয়াকৈরে দুর্গা বিসর্জন উপলক্ষে তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চাপাইর ব্রিজ সংলগ্ন Read more

অবাধে আড়িয়াল খাঁ নদীতে ইলিশ শিকার!
অবাধে আড়িয়াল খাঁ নদীতে ইলিশ শিকার!

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের মুলাদী ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী আড়িয়াল নদীর মিয়ারচর অংশে অবাধে ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন