দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘আদিবাসী মিলন মেলা’।শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ মেলায় আশপাশের বিভিন্ন উপজেলা থেকে হাজারো আদিবাসী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।প্রতিবছর দুর্গাপূজার বিজয়া দশমীর পরদিন এ মেলার আয়োজন করা হয়। শুধু বিনোদনের উৎসবই নয়, এটি আদিবাসী সমাজে ‘জীবনসঙ্গী খোঁজার মেলা’ হিসেবেও পরিচিত, যেখানে তরুণ-তরুণীরা নিজেদের সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি পারস্পরিক পছন্দের ভিত্তিতে বিবাহের প্রস্তাব দেন।মেলায় বাঁশি, ঢোল, মাদলসহ বিভিন্ন ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সুরে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। নৃত্য-গীতে মাতোয়ারা হন অংশগ্রহণকারীরা। পাশাপাশি হস্তশিল্প, খেলনা ও খাদ্যপণ্যের পসরা মেলাকে আরও রঙিন করে তোলে।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিবাসী সমাজ উন্নয়ন সম্মতির আহ্বায়ক জোসেফ হেমব্রম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু।তিনি বলেন, ‘এই মিলন মেলা শুধু বিনোদন নয়, বরং সংস্কৃতি সংরক্ষণের এক জীবন্ত মাধ্যম। সরকার ও সমাজের সব স্তরের উচিত এমন আয়োজনে সহযোগিতা বাড়ানো।’মেলায় অংশ নেওয়া দিনাজপুরের মেরিনা টুডু বলেন, ‘এই মেলা আমাদের সংস্কৃতির প্রাণ। এখানে নাচ-গান পরিবেশনের পাশাপাশি নতুন বন্ধুও পাওয়া যায়।’নবাবগঞ্জের মার্কিন হেমব্রম জানান, ‘এই মেলাই আমাদের বছরের সবচেয়ে বড় আনন্দের উৎসব।’দিনাজপুর সদরের সুনীতা মুর্মু বলেন, ‘এই মিলন মেলা আমাদের পারিবারিক বন্ধন ও বিয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’প্রবীণ আদিবাসী নেতা রবার্ট বাস্কে বলেন, ‘আমাদের সময়েও এই মেলা ছিল সবচেয়ে বড় উৎসব। আজও সেই ধারাবাহিকতা বজায় আছে দেখে আমরা গর্বিত।’বিশেষ নিরাপত্তার জন্য দিনাজপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরাইলের বিরোধীদলীয় নেতাদের
গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরাইলের বিরোধীদলীয় নেতাদের

ইরানের পরে এবার গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরাইলের বিরোধীদলীয় নেতারা।মধ্য-বাম ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান সরকারকে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত Read more

নোয়াখালীতে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার
নোয়াখালীতে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা এক মহিলার (৫৫) কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আমান উল্লাহপুর ইউনিয়নের কাঁচিহাটা এলাকার Read more

এনসিপি বাংলাদেশের বিপক্ষে গেলে এনসিপিকে ধাক্কা দিতে দুবার ভাববেন না: হাসনাত আবদুল্লাহ
এনসিপি বাংলাদেশের বিপক্ষে গেলে এনসিপিকে ধাক্কা দিতে দুবার ভাববেন না: হাসনাত আবদুল্লাহ

এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাইব্রিড নেতারা অন্যের ছেলের ভবিষ্যত নষ্ট  করে তার ছেলের ভবিষ্যৎ বিদেশে হেফাজতে রেখে Read more

হজ ও ওমরাহযাত্রীর শিশুদের নিরাপত্তায় সুসংবাদ দিলো সৌদি
হজ ও ওমরাহযাত্রীর শিশুদের নিরাপত্তায় সুসংবাদ দিলো সৌদি

ওমরাহ ও হজ মৌসুমে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। মক্কার পবিত্র মসজিদুল হারামে আগত শিশুদের জন্য Read more

পুতিনকে ১০-১২ দিনের সময় দিলেন ট্রাম্প
পুতিনকে ১০-১২ দিনের সময় দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য নতুন করে ‌‌‘‘১০ থেকে ১২ Read more

ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান
ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান

ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনার যে দাবি করেছেন, তা উড়িয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় সদরদপ্তর খাতাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন