বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কম্বাইন্ড (বিএসসি ইন ভেট ও এএইচ) ডিগ্রির আন্দোলনকারীদের ওপর বহিরাগতদের হামলার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। এছাড়া ওই দিন রাতে জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ এবং হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী প্রশাসনের হল ত্যাগের নির্দেশ অমান্য করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের হল এবং একাডেমিক কার্যক্রম চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনকারী শিক্ষার্থীরা দ্বিতীয়বারের মতো আলোচনা বসেন। এ ছাড়া শিক্ষার্থীদের ৬ দফা দাবি নিয়েও আলোচনা হয় এবং গত মঙ্গলবার আলোচনায় যেসব বিষয় উত্থাপিত হয়েছিল সেগুলো লিখিত আকারে জমা দেওয়ার জন্য শিক্ষার্থীদের বলা হয়, যাতে পরবর্তী সিন্ডিকেট সভা সেই লিখিত প্রস্তাবনার ভিত্তিতে অনুষ্ঠিত হতে পারে। কিন্তু শিক্ষার্থীরা লিখিত প্রস্তাবনা দিতে রাজি না হওয়ায় পরবর্তী সিন্ডিকেট সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু এবং হল ত্যাগের নির্দেশ প্রত্যাহার হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।আলোচনায় উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলী, অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং ভেটেরিনারি ও পশুপালন অনুষদের ১৫ জন শিক্ষার্থী প্রতিনিধি।আলোচনায় অংশগ্রহণকারী পশুপালন অনুষদের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন সিয়াম জানান, ‘বিশ্ববিদ্যালয়ের চলমান বিষয়গুলো নিয়ে শিক্ষকদের সঙ্গে দুই ঘণ্টা আলোচনা হয়েছে। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। কারণ এখানে সব আন্দোলনকারী উপস্থিত ছিলেন না। আমরা জানিয়েছি, সবার সঙ্গে আলোচনা করে পরে সিদ্ধান্ত জানাবো। শিক্ষকরা আমাদের কিছু প্রস্তাবনা দিয়েছেন, কিন্তু সেগুলোর বিষয়ে আমাদের কিছু দ্বিমত রয়েছে। আমরা এখনও ৬ দফা দাবিতে অনড় এবং প্রস্তাবনার বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি।’ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক জানান, ‘শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু এবং হল খোলার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া দ্রুত পরবর্তী সিন্ডিকেট সভা আয়োজনের বিষয়ে আমরা কিছু প্রস্তাবনা দিয়েছি। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। যেহেতু আলোচনার পথ খোলা আছে, শিক্ষার্থীরা আমাদের প্রস্তাবনার বিষয়ে মতামত জানালে উপাচার্যকে বিষয়টি অবহিত করা হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে সিন্ডিকেট সভা আহ্বান করার বিষয়ে উপাচার্য সিদ্ধান্ত নেবেন।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতকানিয়াতে ছড়ায় অবৈধ বালু উত্তোলন, হুমকির মুখে পরিবেশ ও কৃষি
সাতকানিয়াতে ছড়ায় অবৈধ বালু উত্তোলন, হুমকির মুখে পরিবেশ ও কৃষি

চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের নদী-ছড়ার জন্য পরিচিত সাতকানিয়া উপজেলা এখন নতুন এক সংকটে পড়েছে। এক সময়ের প্রাণবন্ত ছড়াগুলো ধীরে ধীরে পরিণত হচ্ছে Read more

লাশ নেয়নি কেউ, বাবার মৃত্যুর খবরে ফোন বন্ধ করে দিলেন ছেলেও!
লাশ নেয়নি কেউ, বাবার মৃত্যুর খবরে ফোন বন্ধ করে দিলেন ছেলেও!

চট্টগ্রামের ইব্রাহিম নামে এক ব্যক্তি গত সোমবার (৩০ জুন) সকাল ১০টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মারা যান। Read more

জুলাই ছাত্র আন্দোলনের মামলায় অধ্যক্ষ গ্রেপ্তার
জুলাই ছাত্র আন্দোলনের মামলায় অধ্যক্ষ গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা হত্যা মামলায় শিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।মঙ্গলবার(২২ এপ্রিল) বেলা ২টার দিকে টঙ্গীর কলেজগেট Read more

‘সমন্বয়কদের চাঁদাবাজির খবরে আমি বেদনায় নীল হয়ে গিয়েছি’
‘সমন্বয়কদের চাঁদাবাজির খবরে আমি বেদনায় নীল হয়ে গিয়েছি’

সমন্বয়কদের চাঁদা দাবির খবরে আমি বেদনায় নীল হয়ে গিয়েছি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের এক বছরেই Read more

ইরানে গুলি করে ৮ পাকিস্তানিকে হত্যা
ইরানে গুলি করে ৮ পাকিস্তানিকে হত্যা

ইরানে ভয়াবহ এক হামলায় পাকিস্তানের ৮ জন মোটর মেকানিককে গুলি করে হত্যা করা হয়েছে। ইরান-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় এই  ঘটনা ঘটে।রোববার Read more

দীপ্ত টিভির সংবাদ বিভাগ বন্ধ করতে বলেনি সরকার: উপদেষ্টা মাহফুজ
দীপ্ত টিভির সংবাদ বিভাগ বন্ধ করতে বলেনি সরকার: উপদেষ্টা মাহফুজ

দীপ্ত টিভির সংবাদ বিভাগ বন্ধের ব্যাপারে সরকার কোনো নির্দেশনা দেয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।তিনি বলেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন