বাবার বাড়ি ভারতে, বিয়ে হয়েছে বাংলাদেশে। শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির মাঝে কাঁটাতারের বেড়া। তাই মৃত্যুর সংবাদ পেলেও বাবাকে শেষবারের মতো দেখতে বাবার বাড়ি যেতে পারেননি মেয়ে মিতু মন্ডল (৩৮), মাঝখানে বাঁধ সাধে কাঁটাতারের বেড়া। তবে দু’দেশের সীমান্তরক্ষীদের বদন্যতায় সীমান্তের শূন্যরেখায় দাঁড়িয়ে শেষবারের মত ভারতীয় নাগরিক জব্বার মন্ডলের মুখটি দেখলো মেয়ে এবং তার এদেশীয় স্বজনরা। যশোরের শার্শা সীমান্তের শূন্যরেখায় ভারতীয় নাগরিক জব্বার মন্ডলের (৭৫) লাশ তার আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।বুধবার (১ অক্টোবর) দুপুরে যশোরের শার্শার উপজেলার ধান্যখোলা সীমান্তের মেইন পিলার ২৫/৬-এস এর নিকট কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ স্বজনদের দেখানো হয় বলে জানান যশোর ৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।এই বিজিবি কর্মকর্তা জানান, ভারতের বাগদা থানার বাঁশঘাটা গ্রামে ভারতীয় নাগরিক জব্বার মন্ডল (৭৫) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার মারা যায়। মৃত্যুর খবর পেয়ে তার বাংলাদেশি স্বজনরা লাশ দেখতে বিজিবির কাছে একটি আবেদন করেন। অপরদিকে বাংলাদেশে অবস্থিত জব্বার মন্ডল এর স্বজনদের লাশ দেখানোর জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে বিজিবি’র সঙ্গেও যোগাযোগ করা হয়। এর প্রেক্ষিতে দু’দেশের সীমান্তরক্ষীদের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ স্বজনদের দেখানোর ব্যবস্থা করা হয়।এ সময় বাবার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশে থাকা তার বড় মেয়ে মিতু মন্ডল (৩৮) সহ তার স্বজনরা। এ সময় দুই সীমান্তর সীমান্তরক্ষীদেরও চোখ মুছতে দেখা যায়। পরে লাশ দাফনের উদ্দেশে ভারতে নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশি স্বজনরা তাদের নিজ বাড়িতে ফিরে যান।বেনাপোল পোড়াবাড়ী গ্রামের বাবলু মন্ডল জানান, পাসপোর্ট ভিসা না থাকায় শশুরের মৃত্যু সংবাদ পাওয়ার পর তারা বিচলিত হয়ে পড়ে। পরে বিজিবি ক্যাম্পে আবেদন করার পর তারা শেষ বারের মতো মৃত্যু মুখটি দেখার সুযোগ করে দেয়।এ সময় উপস্থিত ছিলেন, ধান্যখোলা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সেলিম মিয়া এবং ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়ন মোস্তফাপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার রায়।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গ্রিসে ঝড় ‘এরমিনিও’: প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস
গ্রিসে ঝড় ‘এরমিনিও’: প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

গ্রিসে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরমিনিও’র প্রভাবে আগামী কয়েকদিন প্রতিকূল আবহাওয়া বিরাজ করার শঙ্কা তৈরি হয়েছে। এই জরুরি পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত প্রবাসী Read more

বিএনপি ও মিত্রদের আসন ভাগাভাগিতে বিদ্রোহী প্রার্থীর ঝুঁকি কেন?
বিএনপি ও মিত্রদের আসন ভাগাভাগিতে বিদ্রোহী প্রার্থীর ঝুঁকি কেন?

'রাজনীতিতে একটা নেতৃত্বের জট তৈরি হয়ে গেছে। সে কারণে প্রার্থী অনেক।... আসলে অনেকেই চিন্তা করছে, যদি বিএনপির টিকেট নিয়ে আসা Read more

নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ
নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.আবু বাহারকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়িত্ব থেকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া Read more

দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী
দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী

প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলে অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, Read more

স্পন্সর ভিসায় পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি
স্পন্সর ভিসায় পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি

ইতালি তাদের শ্রম বাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে এবার তিন বছর মেয়াদী পাঁচ লাখ শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া Read more

গান ঘিরে তুমুল বিতর্ক, মুখ খুললেন নোরা ফাতেহি
গান ঘিরে তুমুল বিতর্ক, মুখ খুললেন নোরা ফাতেহি

তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে অবশেষ নিষিদ্ধ হয়েছে নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত অভিনীত গান ‘সরকে চুনর তেরি সরকে’। ‘কেডি-দ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন