কিশোরগঞ্জের তাড়াইলে পুকুরের পানিতে ডুবে রাফি মিয়া (০৯) নামের এক শারীরিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০১ অক্টোবর) বিকালে তাড়াইল থানার এসআই মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে উপজেলার দামিহা ইউনিয়নের দামিহা গ্রামের রবিদাস বাড়ির সামনের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত শিশু রাফি মিয়া উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজকেও পরিবারের সমবয়সি শিশু বাড়ির পাশে পুকুরের ধারে খেলছিল। খেলতে গিয়ে হঠাৎ অসাবধানতাবশত শারীরিক প্রতিবন্ধী শিশু রাফি মিয়া পুকুরে পড়ে ডুবে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে। তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের হা-ডু-ডু খেলা
টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের হা-ডু-ডু খেলা

টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার বাগবাড়ি চৌবাড়িয়া যুব সমাজের উদ্যোগে Read more

যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরাইল একদিনও টিকবে না: ইরানের স্পিকার
যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরাইল একদিনও টিকবে না: ইরানের স্পিকার

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,  যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া দখলদার ইহুদিবাদী ইসরাইলি শাসনব্যবস্থার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে।বৃহস্পতিবার (১৯ জুন) Read more

ওএসডির পর কুসিক প্রধান নির্বাহী সামছুল আলমকে তাৎক্ষণিক অবমুক্ত
ওএসডির পর কুসিক প্রধান নির্বাহী সামছুল আলমকে তাৎক্ষণিক অবমুক্ত

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোঃ সামছুল আলমকে তাঁর বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত ঘোষণা করেছে জনপ্রশাসন Read more

হেলমেট বাহিনী থেকে গুপ্ত বাহিনীর সৃষ্টি, তারা দেশে মব তৈরি করছে: ভূমিমন্ত্রী
হেলমেট বাহিনী থেকে গুপ্ত বাহিনীর সৃষ্টি, তারা দেশে মব তৈরি করছে: ভূমিমন্ত্রী

আওয়ামী লীগ আমলে বিএনপির ওপর নির্যাতনকারী ‘হেলমেট বাহিনী’ থেকেই বর্তমানে ‘গুপ্ত বাহিনী’র সৃষ্টি হয়েছে এবং তারাই দেশে মব (বিশৃঙ্খল জনতা) Read more

টঙ্গীতে মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ২ শিশু
টঙ্গীতে মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ২ শিশু

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোকসানা (১২) ও নুসাইফা (৮) নামে দুই কন্যা শিশু গুরুতর আহত হওয়ার Read more

আনোয়ারায় রাস্তা খুঁড়ে দুই বছর পার ঠিকাদারের, জনভোগান্তি চরমে
আনোয়ারায় রাস্তা খুঁড়ে দুই বছর পার ঠিকাদারের, জনভোগান্তি চরমে

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা ও ফকির পাড়ার প্রায় দুই কিলোমিটার এলাকার পর্যন্ত সড়ক সংস্কার ও সম্প্রসারণ কাজ এখন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন