আওয়ামী লীগ আমলে বিএনপির ওপর নির্যাতনকারী ‘হেলমেট বাহিনী’ থেকেই বর্তমানে ‘গুপ্ত বাহিনী’র সৃষ্টি হয়েছে এবং তারাই দেশে মব (বিশৃঙ্খল জনতা) তৈরি করছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজশাহী নগরের একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।দেশের বর্তমান পরিস্থিতি ও পররাষ্ট্রনীতি প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা আরও কঠিন। আজকে আমাদের প্রধানমন্ত্রী বিষয়টি বুঝছেন। আমাদের ঘোষণা হলো সবার আগে বাংলাদেশ। কোনো প্রভু নয়, আমরা বন্ধুতে বিশ্বাস করি। বাংলাদেশের মানুষই আমাদের বড় শক্তি।’দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন করতে গিয়ে মন্ত্রী বলেন, ‘বিএনপি কোনো মন্ত্রী, এমপি বা মেয়রের দল নয়, এটি কর্মীদের দল। কর্মীরাই এই দলের প্রাণ।’দলীয় কার্যালয় নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ইচ্ছে করলেই সরকারের ফাঁকা জমি দখল করে অফিস করতে পারি। ভূমি মন্ত্রণালয়ের অনেক খাস জায়গা আছে, ইচ্ছে করলে সেখানেও অফিস করা যায়। কিন্তু বিএনপি এমন কাজ করবে না। আমরা দলের মহাসচিবের নামে জায়গা কিনে তারপর অফিস করব।’আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদসহ জেলা বিএনপির অন্যান্য নেতারা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিবন্ধন পেয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস
নিবন্ধন পেয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ। রায়ের পরে ফেসবুকে Read more

সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় হাদিকে: ডিবি
সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় হাদিকে: ডিবি

মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে Read more

মুন্সিগঞ্জে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যু
মুন্সিগঞ্জে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর এলাকায় মেঘনা নদীর শাখা নদীতে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজারের ইঞ্জিন মিস্ত্রি মো. রহমত উল্লাহ Read more

নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশারাও গ্রেপ্তার হবে: রাশেদ
নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশারাও গ্রেপ্তার হবে: রাশেদ

নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।সোমবার (১৯ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন