অবরুদ্ধ গাজা অভিমুখী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলের ঘোষিত ‘বিপৎসীমায়’ প্রবেশ করেছে। গাজার উপকূল থেকে প্রায় ৩৭০ কিলোমিটার বা প্রায় ২০০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে এই নৌবহরটি। এতে অংশগ্রহণ করছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের নেতৃত্বে আন্তর্জাতিকভাবে সক্রিয় মানবাধিকার কর্মীরা। তারা জানান, ইসরায়েলের হুমকির কারণে যে কোনো মুহূর্তে নৌবহর বাধার মুখে পড়তে পারে।কারণ ইসরায়েলি সেনারা তাদের নৌ কমান্ডো ইউনিট ‘শায়েতেত ১৩’-কে প্রস্তুত অবস্থায় রেখেছে এবং হুমকি দিয়ে বলেছে, নৌবহর গাজার জলসীমায় প্রবেশ করা মাত্রই সামরিক অভিযান চালিয়ে জাহাজগুলোকে আটক করা হবে। এজন্য এই কমান্ডো ইউনিট ইতোমধ্যে সমুদ্রে জাহাজ আটকানোর মহড়াও দিয়েছে।তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নৌবহরের সব জাহাজে অংশগ্রহণকারীরা অবস্থান করছেন এবং যাত্রা এখনো অব্যাহত রেখেছেন। জাহাজগুলোতে মানবিক সহায়তা বহন করা হচ্ছে। এতে খাবার, চিকিৎসাসামগ্রী এবং অন্যান্য জরুরি সরঞ্জাম রয়েছে বলে জানানো হয়েছে।নৌবহরের একটি জাহাজে থাকা ক্রোয়েশিয়ার আইনজীবী মোরানা মিলজানোভিচ জানান, আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক জলসীমা বা অন্য দেশের আঞ্চলিক জলসীমায় বেসামরিক জাহাজ আটকানোর কোনো অধিকার ইসরায়েলের নেই। তিনি বলেন, ‘এটি আন্তর্জাতিক প্রচলিত আইনের বিষয়। কোনো রাষ্ট্রই সাধারণ আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বেসামরিক নৌবহরকে চাইলেই আটকাতে পারে না।’মিলজানোভিচ আরও বলেন, ‘ইসরায়েল কেবল তখনই আটকাতে পারে, যদি কোনো অপরাধ সংঘটনের আশঙ্কা থাকে বা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য প্রমাণিত হুমকি থাকে। এখানে এমন কোনো প্রমাণ নেই। চারপাশের নৌবহরে প্রতিটি নৌযানে মানবিক সহায়তা হিসেবে খাবার ও অন্যান্য জরুরি সামগ্রী বহন করছে।নৌবহরটি গাজার উপকূলে পৌঁছানোর মাধ্যমে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে সচেতন করার লক্ষ্য নিয়েও এগোচ্ছে। অংশগ্রহণকারীরা বলেছেন, গাজার বর্তমান সংকটের প্রতিবাদ এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন।বিশ্লেষকরা জানান, এই উদ্যোগ বিশ্ব সম্প্রদায়ের নজর কাড়ার পাশাপাশি ইসরায়েলি নীতি এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপ বৃদ্ধিতে সহায়ক হতে পারে। কারণ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশের নৌবাহিনী বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমুর ব্যক্তিগত কর্মকর্তা শাওন ঢাকায় আটক
আমুর ব্যক্তিগত কর্মকর্তা শাওন ঢাকায় আটক

কারাবন্ধী সাবেক মন্ত্রী ঝালকাঠি ২ আসনের সাংসদ আমির হোসেন আমুর ব্যক্তিগত কর্মকর্তা আরিফুল ইসলাম শাওন ওরফে পিএস শাওনকে ঢাকার একটি Read more

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা
আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না।আমাদেরকে স্বনির্ভর Read more

গাজীপুরে এনসিপির অর্ধশত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
গাজীপুরে এনসিপির অর্ধশত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অর্ধশত নেতাকর্মী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই নেতা বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে Read more

এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক!
এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক!

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবার নিজের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি Read more

হাবিপ্রবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি পালন
হাবিপ্রবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি পালন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জলবায়ু সুরক্ষা,নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে ‘গ্লোবাল ক্লাইমেট Read more

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ শনিবার (৩০ আগস্ট)। ২০১০ সালের ডিসেম্বরে ‘ইন্টারন্যাশনাল কনভেশন ফর প্রোটেকশন অব অল পারসনস এগেইনস্ট এনফোর্সড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন