গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অর্ধশত নেতাকর্মী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই নেতা বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় অনুষ্ঠানের মাধ্যমে তারা কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক ও গাজীপুর-৩ আসনের প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল তুলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।এনসিপি থেকে বিএনপিতে যোগদান করা নেতা-কর্মীরা হলেন এনসিপির গাজীপুর জেলা সংগঠক আল্পনা আক্তার ছোঁয়া, গাজীপুর জেলা এনসিপির সদস্য কাইফাত মোড়ল, ওয়াসিম আকরাম, শফিকুল ইসলাম। জাতীয় যুব শক্তির নাঈম মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান, রাসেল মোড়ল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হারুন অর রশিদ শিমুল, রাসেল মিয়া ও মুক্তা।ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) থেকে যোগদান করা নেতা-কর্মীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ কর্মীরা।শ্রীপুর পৌর বিএনপি আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানটি কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব রুহুল আমিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানে শ্রীপুর পৌর ও উপজেলা বিএনপির কমিটির সিনিয়র ও যুগ্ন আহ্বায়ক, জেলা কৃষকদলের আহ্বায়ক ও ছাত্রদল নেতারা অংশ নেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীন থেকে ‘রহস্যময়’ বিমানের উড্ডয়ন, ইরানের কাছে গিয়েই ‘উধাও’!
চীন থেকে ‘রহস্যময়’ বিমানের উড্ডয়ন, ইরানের কাছে গিয়েই ‘উধাও’!

চীন থেকে ‘রহস্যময়’ বিমানের উড্ডয়ন, ইরানের কাছে গিয়েই ‘উধাও’!ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই চীন থেকে একের পর এক কার্গো উড়োজাহাজের রহস্যময়ভাবে Read more

ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের ছবি প্রকাশ
ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের ছবি প্রকাশ

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের ধ্বংস করা যুদ্ধবিমানের ছবিট পেয়েছে। যেটি সেনাবাহিনীর এলিট ইউনিট ইসলামিক বিপ্লবী গার্ড Read more

২৪ দিন ধরে ওসি শূন্য বেনাপোল পোর্ট থানা, তদন্ত ওসি নেই ৭ বছর
২৪ দিন ধরে ওসি শূন্য বেনাপোল পোর্ট থানা, তদন্ত ওসি নেই ৭ বছর

যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানায় ২৪ দিন পার হয়ে গেলেও নতুন কাউকে ওসি (প্রশাসনিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। যে কারণে Read more

‘জুলাই সনদে স্বাক্ষর করব, তবে…’
‘জুলাই সনদে স্বাক্ষর করব, তবে…’

জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের সঙ্গে জাতীয় নির্বাচনের Read more

বেলজিয়ামের রানির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
বেলজিয়ামের রানির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বেলজিয়ামের রানি ম্যাথিল্ড সাক্ষাৎ করেছেন। সোমবার জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে Read more

জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণার নির্দেশ
জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণার নির্দেশ

গত বছরের জুলাই-আগস্ট গণহত্যার বিচারের দাবি এবং জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিচারপতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন