মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবার নিজের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি ও প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করা হয়েছে।রয়টার্সের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে এখনও পর্যন্ত কোনও অনিয়মিত অভিবাসীর ঢল দেখা না গেলেও তুরস্ক সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা প্রস্তুতি বাড়িয়েছে।সূত্র অনুযায়ী, তুরস্ক তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি রাডার ও অস্ত্র ব্যবহারের মাধ্যমে একটি সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে, যার লক্ষ্য হলো সম্ভাব্য যেকোনো সংঘাতে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করা।ইসরায়েল যখন ইরানে সামরিক অভিযান শুরু করে, ঠিক তার পরপরই তুরস্কের ‘কুইক রিঅ্যাকশন অ্যালার্ট’ যুদ্ধবিমান আকাশে টহল দিতে শুরু করে। এরপর থেকেই তুর্কি ফাইটার জেটগুলো সীমান্ত অঞ্চলে নিয়মিত টহল চালিয়ে যাচ্ছে যাতে কেউ তাদের আকাশসীমা লঙ্ঘন করতে না পারে।প্রায় ৫০০ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে ইরান ও তুরস্কের মধ্যে। যদিও সিরিয়া ইস্যু সহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে, তারপরও বাণিজ্যিক দিক থেকে দুই দেশ একে অপরের ওপর নির্ভরশীল। বিশেষ করে প্রাকৃতিক গ্যাস ও জ্বালানির ক্ষেত্রে।এর আগে, ইসরায়েলের সাম্প্রতিক হামলার কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি একে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে বলেন, ইরান বৈধভাবে আত্মরক্ষা করছে।ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এরদোয়ান বলেন, ‘ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরমাণু আলোচনার ফলাফল না জেনেই ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।’তিনি আরও জানান, আঙ্কারা এই সংকটের শান্তিপূর্ণ সমাধান দেখতে চায় এবং তুরস্ক গঠনমূলক ও কূটনৈতিক ভূমিকা রাখতে প্রস্তুত।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত
বরিশালে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

ক্লিনিকের চেম্বার শেষ করে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ডা. শরিফুজ্জামান মাহিন (২৮) নামের এক চিকিৎসক নিহত Read more

সালমান শাহর মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললেন শাবনূর
সালমান শাহর মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললেন শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। ক্যারিয়ারের তুঙ্গে থাকাকালীন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় তার। মরদেহ Read more

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১২ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) Read more

শয়তানের নিঃশ্বাসের মতোই ভয়ংকর নতুন মাদক এমডিএমবি
শয়তানের নিঃশ্বাসের মতোই ভয়ংকর নতুন মাদক এমডিএমবি

দেশের বাজারে প্রবেশ করেছে ভয়ংকর মাদক এমডিএমবি। যার কয়েক ফোটা গ্রহণে মানুষের স্নায়ুতন্ত্র বির্পযস্ত হতে পারে। গোপন সংবাদের ভিত্তিতে এমডিএমবির Read more

সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাবে ১৭২ জনের প্রাণহানি
সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাবে ১৭২ জনের প্রাণহানি

উত্তর আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানে প্রাণঘাতী কলেরার ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটিতে মাত্র এক সপ্তাহে অন্তত ২ হাজার ৭০০ জন Read more

বাঁচতে চায় দশম শ্রেণীর শিক্ষার্থী জিহাদ, কাঁদছে মা
বাঁচতে চায় দশম শ্রেণীর শিক্ষার্থী জিহাদ, কাঁদছে মা

‎আমিও আপনাদের সাথে বাঁচতে চাই। পৃথিবীর আলো-বাতাস দেখতে চাই। মানুষের জন্য বড় হয়ে কাজ করতে চাই। আমি একটু নিয়মিত চিকিৎসা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন