প্রতিদিন বরগুনায় বেড়েই চলছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল। রাতে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে মৃত্যু হয়েছে ৩ বছরের শিশুর। এনিয়ে বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭-এ।রবিবার ১৫ জুন বরগুনা নার্সিং ইনস্টিটিউটের প্রশিক্ষিকা সাজিয়া আফরিনের তিন বছর বয়সী শিশুপুত্র সাফওয়ান আবদুল্লাহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শিশুটি মারা যায় বলে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাসকিয়া সিদ্দিকা।বরগুনা হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বরে আক্রান্ত হওয়ার কয়েকদিন পর সাফওয়ানকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশুটির বুকে ও পেটে পানি জমে যায়। ক্রমশ অবস্থার অবনতি হলে সকালে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে শিশু আবদুল্লাহর মৃত্যু হয়।সাফওয়ান বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা মল্লিকবাড়ী এলাকার বাসিন্দা। তার বাবা আবদুল্লাহ আল মামুন উপজেলায় কৃষি উপ সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত এবং মা সাজিয়া আফরিন বরগুনা নার্সিং ইনস্টিটিউটের প্রশিক্ষিকা।এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাসকিয়া সিদ্দিকা বলেন, ‘শিশুটিকে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুরুতে তার অবস্থা কিছুটা স্থিতিশীল থাকলেও পরবর্তীতে দ্রুত অবনতি ঘটে। শিশুটির চিকিৎসক ডাক্তার মেহেদী হাসান গতকাল রাতেই বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। শিশুটির পরিবার আজ সকালে বরিশাল নিয়ে যায়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে শিশুটি মারা যায়।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের বিরুদ্ধে আইসিসির দ্বারস্থ হচ্ছেন পিসিবি সভাপতি
ভারতের বিরুদ্ধে আইসিসির দ্বারস্থ হচ্ছেন পিসিবি সভাপতি

যুব এশিয়া কাপ ঘিরে বিতর্ক যেন থামছে না। এবার ভারতের ক্রিকেটারদের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ তুললেন খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড Read more

কুড়িগ্রামে পুলিশের হাতে কামড় দিয়ে আসামিকে নিয়ে গেল আ.লীগের কর্মীরা
কুড়িগ্রামে পুলিশের হাতে কামড় দিয়ে আসামিকে নিয়ে গেল আ.লীগের কর্মীরা

কুড়িগ্রামে বিশেষ অভিযান চালাতে গেলে পুলিশের ওপর হামলা ও আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের ছয় সদস্য আহত Read more

অনুমতি ছাড়া এনআইডি সার্ভারে তথ্য খুঁজলে ব্যবস্থা নেবে ইসি
অনুমতি ছাড়া এনআইডি সার্ভারে তথ্য খুঁজলে ব্যবস্থা নেবে ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে সারা দেশের ভোটারদের তথ্য সংরক্ষিত। অনুমোদন ছাড়া এ সার্ভারে কোনো ব্যক্তির তথ্য খোঁজা হলে তার বা Read more

গণ-অভ্যুত্থান দিবসের আয়োজন ঘিরে রাজধানীতে ট্রাফিক নির্দেশনা
গণ-অভ্যুত্থান দিবসের আয়োজন ঘিরে রাজধানীতে ট্রাফিক নির্দেশনা

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো উপলক্ষে যান Read more

৬ লাশ পোড়ানোর মামলা : ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
৬ লাশ পোড়ানোর মামলা : ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।বুধবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক Read more

ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক
ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক

ঈদের ছুটির মধ্যেও (ঈদের দিন ছাড়া) সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখতে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।আজ সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন