গাজীপুরের কাশিমপুরে জিরানি বাজার এলাকার ফুটপাত ও ফুটওভার ব্রিজ এখন অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে। ফুটপাতের জায়গা দখল করে বিভিন্ন দোকানের অংশ বর্ধিত করেছেন এখানকার ব্যবসায়ীরা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে পোশাক শ্রমিকসহ বিভিন্ন পথচারীদের। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়কের সীমানা (ROW) হতে ১০ মিটারের মধ্যে হাটবাজার ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা নিষেধ।সম্প্রতি চন্দ্রা-নবীনগর মহাসড়কের জিরানি বাজার এলাকায় মানিকগঞ্জ সড়ক বিভাগের এ সংক্রান্ত নির্দেশনাবলী সম্বলিত একটি সাইনবোর্ডও রয়েছে। তবে এ নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মহাসড়কের জায়গায় দেদারসে চলছে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম। কিন্তু এসব দেখাশুনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালনে চরম উদাসীনতা দেখাচ্ছে।সরেজমিন গিয়ে দেখা যায়, চন্দ্রা-নবীনগর মহাসড়কের দুইপাশের লেন ও সার্ভিস লাইন দখল করে মহাসড়কের সীমানা থেকে ১০ মিটারের মধ্যে হাটবাজার ও বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমে সড়কের জায়গা ব্যবহৃত হচ্ছে। ফলে গুরুত্বপূর্ণ এ মহাসড়ক সংকীর্ণ হয়ে পড়েছে।যেকোনো জরুরী প্রয়োজনে কিংবা দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় স্পেস ব্যবহার করতে পারছে না এ পথ দিয়ে চলাচলকারী যানবাহন। এছাড়াও কিছু বৈধ ব্যবসায়ীও তাদের নিজেদের সীমানার বাইরে গিয়ে মহাসড়কের এই নিষিদ্ধ ১০ মিটার জায়গা দখল করে চালিয়ে যাচ্ছেন তাদের ব্যবসা।এছাড়াও রয়েছে পিকআপ স্ট্যান্ড, অটোরিকশা ও ইজিবাইক, মাহিন্দ্রের স্ট্যান্ড, রেন্ডি কার স্ট্যান্ড, স-মিল, সিএনজি পাম্প, হক্কার মার্কেট, কাঠের দোকান, কার ও বাইক সার্ভিসিং এর দোকান।আবুল হাসান নামে এক স্থানীয় বাসিন্দা জানান, এই মহাসড়কে অনিয়ন্ত্রিতভাবে চলছে নিষিদ্ধ থ্রি-হুইলার ও ব্যাটারি চালিত অটোরিকশা। এরা যত্রতত্র রঙ সাইডসহ উভয় দিক দিয়ে চলাচল করে। ফলে প্রায়ই ঘটছে বড় ধরনের দুর্ঘটনা।ফরিদ আহাম্মেদ রাব্বি নামে এক পথচারী বলেন, জিরানি বাজার এলাকায় মহাসড়কের জায়গা ব্যবহার করে বসছে বাজার। ফলে এই অংশেও সড়কের সার্ভিস লেন সংকীর্ণ হওয়াসহ ফুটপাত দখল হয়ে গেছে। এর ফলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। মহাসড়কের সীমানা থেকে ১০ মিটার দূরত্ব সহজে বোঝা যায়। তা হলো, এই সীমানার পরেই বৈদ্যুতিক খুঁটি বসানো থাকে। তবুও তারা সরকারি সড়ক দখল করে আছে।মোজারমিল থেকে বাজারে আসা আব্দুর রহমান বলেন, ফুটপাত দখল করে ব্যবসা করায় পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। একদিকে সড়কে থাকে অটোরিকশা। তারাও জটলা করে থাকে। এখন এই সড়কটি দিয়ে চলাচল করাটা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।মহাসড়কের ফুটপাত ও সার্ভিস লাইন দখলের বিষয়ে মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহরিয়ার আলম ও মানিকগঞ্জ সড়ক উপ-বিভাগের নয়ারহাট শাখার উপ-বিভাগীয় প্রকৌশলী দেবাশীষ সাহার মুঠোফোনে একাধিকবার কল ও খুদেবার্তা পাঠানো হলেও তাদের দুজনের কাছ থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি।এ ব্যাপারে গাজীপুর হাইওয়ে রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান বলেন, মহাসড়কের সার্ভিস লাইন ও ফুটপাত দখল করে দোকান বা কোনো যানবাহনের স্ট্যান্ড নির্মাণ করার কোনো সুযোগ নেই। কেউ যদি মহাসড়কের সার্ভিস লাইন দখল করে দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করে থাকে, তাহলে তাদেরকে অতি দ্রুত অভিযান চালিয়ে চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে। এছাড়াও আপনি যে এলাকার কথা বলছেন, এখনই সাভার হাইওয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে মহাসড়কে সার্ভিস লাইন থেকে অবৈধ দোকানপাট ও অটো স্ট্যান্ড তুলে দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোবিপ্রবিতে ‘পল্টন ট্র্যাজেডি’ স্মরণে ছাত্রশিবিরের আলোকচিত্র প্রদর্শনী
নোবিপ্রবিতে ‘পল্টন ট্র্যাজেডি’ স্মরণে ছাত্রশিবিরের আলোকচিত্র প্রদর্শনী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ইসলামী ছাত্রশিবির ২০০৬ সালের ২৮ অক্টোবরের ‘পল্টন ট্র্যাজেডি’ দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন Read more

নড়াইলে দাড়ার খাল পুনঃখনন কাজের উদ্বোধন
নড়াইলে দাড়ার খাল পুনঃখনন কাজের উদ্বোধন

নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের বনখলিশাখালী এলাকায় দাড়ার খাল মাইক্রো ওয়াটারসেড পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার Read more

মিশর উপকূলে পৌঁছেছে গ্রেটার গাজামুখী ত্রাণবাহী জাহাজ
মিশর উপকূলে পৌঁছেছে গ্রেটার গাজামুখী ত্রাণবাহী জাহাজ

অবরুদ্ধ গাজার অবরোধ ভাঙার লক্ষ্যে যাত্রা করা ‘ম্যাডলিন’ নামের ত্রাণ সহায়তা জাহাজটি ১২ জন সমাজকর্মীসহ মিশরের উপকূলে পৌঁছেছে বলে জানিয়েছেন Read more

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ধর্ষণের শিকার কলেজ ছাত্রী, যুবক কারাগারে
প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ধর্ষণের শিকার কলেজ ছাত্রী, যুবক কারাগারে

কিশোরগঞ্জের হোসেনপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাইজুল ইসলাম রিয়াদ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ জুন) বিকালে Read more

বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি শুরু
বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি শুরু

সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি শুরু হচ্ছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলিয়ে Read more

‘প্রমাণ করতে চেয়েছি রাত না কাটিয়েও টিকে থাকা যায়’
‘প্রমাণ করতে চেয়েছি রাত না কাটিয়েও টিকে থাকা যায়’

দাপুটে অভিনেত্রী, গম্ভীর ব্যক্তিত্ব আর সিরিয়ালে দৃঢ়চরিত্রের জন্য খ্যাত অঞ্জনা বসু। কিন্তু বাস্তব জীবনের এক অন্ধকার অধ্যায় এবার প্রকাশ্যে আনলেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন