নরসিংদীর চরাঞ্চলে আবারও দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত হয়েছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।নিহত সাদেক হোসেন (৪২) আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের রুপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিমউল্লাহ গুলিতে একজন নিহত ও সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গত কয়েকদিনে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে প্রাণ হারিয়েছে এখন পর্যন্ত দুইজন। এরই জের ধরে সোমবার সকালে পুনরায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত হন সাদেক হোসেন। এ সময় আরও বেশ কয়েকজন আহত হন।নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিমউল্লাহ জানান, আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন। কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুব এশিয়ান গেমসে বাংলাদেশের দ্বিতীয় পদক
যুব এশিয়ান গেমসে বাংলাদেশের দ্বিতীয় পদক

যুব এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় পদক জিতেছে বাংলাদেশ। স্বাগতিক বাহরাইনকে ১০৬–১৭ পয়েন্টে উড়িয়ে দিয়ে ব্রোঞ্জ জয় নিশ্চিত করেছে কাবাডি দল। Read more

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা

যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক Read more

চাঁদার দাবিতে আল্টিমেটাম দিয়ে হামলা ও ভাঙচু, আতঙ্কিত ব্যবসায়ীরা
চাঁদার দাবিতে আল্টিমেটাম দিয়ে হামলা ও ভাঙচু,  আতঙ্কিত ব্যবসায়ীরা

কিশোরগঞ্জে চাঁদার দাবিতে প্রথমে আল্টিমেটাম এবং পরে না পেয়ে ঘোষণা দিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ ওঠেছে৷ Read more

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে আলোচনায় প্রস্তুত হামাস
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে আলোচনায় প্রস্তুত হামাস

গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। আগামী সোমবার ওয়াশিংটনে সফরে যাবেন Read more

পুলিশে ঊর্ধ্বতন পদে বড় রদবদল
পুলিশে ঊর্ধ্বতন পদে বড় রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। তারা উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন