গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। আগামী সোমবার ওয়াশিংটনে সফরে যাবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার এই সফরের আগে অন্যান্য ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে পরামর্শ করার পর এই ঘোষণা এলো। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের অবসানের জন্য জোর দিচ্ছেন। সেখানে প্রায় ২১ মাস ধরে সংঘাত চলছে।হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মধ্যস্থতাকারীদের কাছ থেকে প্রাপ্ত মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবের খসড়ার শর্তাবলী কার্যকর করার প্রক্রিয়া নিয়ে আলোচনা অবিলম্বে এবং গুরুত্ব সহকারে অংশগ্রহণ করতে প্রস্তুত তারা।এদিকে হামাসের মিত্র ইসলামিক জিহাদ জানায়, তারা যুদ্ধবিরতি আলোচনাকে সমর্থন করে, তবে গাজায় বন্দী জিম্মিদের মুক্তি দেওয়া পর ইসরায়েল পুনরায় আগ্রাসন শুরু করবে না এই নিশ্চয়তা চেয়েছে তারা।শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে হামাসের প্রতিক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, এটা ভালো। তারা আমাকে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি। আমাদের বিষয়টি শেষ করতে হবে। গাজা সম্পর্কে আমাদের কিছু করতে হবে।এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, তিনি গাজার জনগণের নিরাপত্তা চান। তারা নরকের মধ্যে বাস করছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটায় গৃহবধূকে হত্যা মামলায় আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
কুয়াকাটায় গৃহবধূকে হত্যা মামলায় আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর কুয়াকাটায় গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায়  কুয়াকাটা প্রেসক্লাব সংলগ্ন সড়কে Read more

যশোরে আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি 
যশোরে আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি 

যশোরে আদালত থেকে হাজত খানায় নেয়ার পথে হত্যা মামলার আসামি জুয়েল খান হ্যান্ডকাপসহ পালিয়েছে। রোববার (১৮ মে) বিকেলে জেলা দায়রা জজ Read more

ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেবো না: স্বস্তিকা
ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেবো না: স্বস্তিকা

ওপার বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি সবসময়ই নিজেকে রেখেছেন আলোচনা ও জনপ্রিয়তার কেন্দ্রে। ব্যক্তিগত Read more

বরিশালে ঐতিহ্যবাহী পরেশ সাগর মাঠ দখল মুক্ত
বরিশালে ঐতিহ্যবাহী পরেশ সাগর মাঠ দখল মুক্ত

২৫ বছর ধরে দখলে থাকা বরিশাল নগরীর ঐতিহ্যবাহী পরেশ সাগর মাঠের জমির মধ্যে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ Read more

ইউএনওর কোরবানির গরু আনা হলো এসিল্যান্ডের সরকারি গাড়িতে
ইউএনওর কোরবানির গরু আনা হলো এসিল্যান্ডের সরকারি গাড়িতে

নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভার কোরবানির গরু রাজশাহীর হাট থেকে সহকারী কমিশনার ভূমির (এসিল্যান্ড) সরকারি গাড়িতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন