নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোহেল (৩৮) নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া স্ট্যান্ড বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সোহেল ওই উপজেলার বালিয়াপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় যুব লীগের রাজনীতিতে সক্রিয় এবং ব্রাহ্মন্দী ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন।জানা গেছে, সকালে স্থানীয় শরিফের বাড়িতে যান সোহেল। তাদের দু’জনের মধ্যে পূর্ব থেকেই বিরোধ ছিল। এ সময় শরিফের পরিবারের লোকজনের সঙ্গে সোহেল মেম্বারের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শরিফ ও তার লোকেরা সোহেলকে আটকে ফেলে আরো লোকজন জড়ো করেন। এরপর হাত-পা বেঁধে মারধর করা হয় সোহেলকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে মরদেহ নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দীন জানান, ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করি। তবে কী কারণে তাকে মারা হলো বিষয়টা এখনও জানা যায়নি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় টহল দিচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী ৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক
আগামী ৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক

আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যা‌নে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।রবিবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স Read more

লিবিয়ার উপকূলে নৌকাডুবি: নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
লিবিয়ার উপকূলে নৌকাডুবি: নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০

লিবিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টারত একটি অভিবাসীবাহী নৌকা উল্টে ১৮ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) Read more

গকসু নির্বাচনে নারীর কণ্ঠস্বর: সাহস, সমতা ও সম্ভাবনার গল্প
গকসু নির্বাচনে নারীর কণ্ঠস্বর: সাহস, সমতা ও সম্ভাবনার গল্প

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন ২০২৫–এর ভোটগ্রহণ আগামী ২৫ সেপ্টেম্বর। দীর্ঘ সাত বছর পর আয়োজিত এ নির্বাচনে শিক্ষার্থীদের Read more

কাল ঢাবির সিন্ডিকেট সভা, ডাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীর অবস্থান
কাল ঢাবির সিন্ডিকেট সভা, ডাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীর অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কমিশন অনুমোদন নিয়ে আগামীকাল ১৬ জুন আলোচনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে ডাকসু Read more

হঠাৎ গুলি লাগলে প্রথম ৩০ মিনিটে যা করবেন
হঠাৎ গুলি লাগলে প্রথম ৩০ মিনিটে যা করবেন

কোথায় গুলি লেগেছে, কী ধরনের গুলি, কত দ্রুত চিকিৎসা পাওয়া গেছে—এসবের ওপর নির্ভর করে আহত ব্যক্তির জীবন ঝুঁকি বাড়ে বা Read more

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে দুই নেতা গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে দুই নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক এস. এম. আসলাম এবং নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন