কিশোরগঞ্জে চাঁদার দাবিতে প্রথমে আল্টিমেটাম এবং পরে না পেয়ে ঘোষণা দিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ ওঠেছে৷ শহরের গুরুত্বপূর্ণ স্থানে এ ঘটনার পর থেকে আতংকিত হয়ে পড়ছেন ব্যাবসায়ীরা৷ চাঁদাবাজির দাপটে তটস্থ দিন কাটছে তাদের।এ ঘটনায় পৌর শিশু পার্কটির পরিচালক মোঃ আমিনুল হক বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখ ও আরও ২০ জন অজ্ঞাতনামা আসামির করে  কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন৷মামলার আসামিরা হলেন, জেলা শহর গৌরাঙ্গ বাজার এলাকার বাসিন্দা মো. লোকমান এর তিন ছেলে সাগর(২৪), শাওন (২০), সৈকত (৩০) ও শোলাকিয়া আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার আতিক (২০) এবং সারাফ (২০)। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হলে স্বস্তি ফিরে আসবে বলে ব্যাবসায়ীরা জানান৷স্থানীয় ও ‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গৌরাঙ্গ বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় অবস্থিত পৌর শিশু পার্কে দীর্ঘদিন ইজারাদারের নিকট আসামি সাগর বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করে৷ তাদের কথা কোনরকম পাত্তা না দেওয়াতে হুমকি দিয়ে আল্টিমেটাম দিয়ে যায়। তার ধারাবাহিকাতায় গত (১৫ জুন) বিকাল ৫টার দিকে আসামিরা পার্কের ভিতর প্রবেশ করে ভাঙচুর চালায়। টিকিট কাউন্টার থেকে এবং পার্কের অফিসসহ বিভিন্ন দোকানের মালামালের ক্ষতিসহ প্রায় ৬ লক্ষ ৩৭ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। পার্কের দুটি গেট এসময় সন্ত্রাসীরা ভেঙে ফেলে। একিসাথে পার্ক সংলগ্ন ব্যবসায়ীদের দোকানেও লুটপাট চালায় বলে মামলা সূত্রে জানা যায়। এমন ঘটনার পরে ব্যবসায়ীদের মাঝে এখন আতঙ্ক বিরাজ করছে।পৌর শিশু পার্কটির পরিচালক মোঃ আমিনুল হক বলেন, বিভিন্ন সময় তারা চাঁদা দাবি করে আসছে। তাদের কথামতো চাঁদা না দেওয়াতে আল্টিমেটাম দিয়ে হুমকি দিয়ে যায়। এরই ধারাবাহিকতায় পার্কে হামলা চালিয়ে লুটপাট চালিয়েছে। এর ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে আমার নিকট৷ আসামিদের গ্রেফতার এবং কঠোর বিচার দাবি জানাচ্ছি। ‎এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানা একটি মামলা দায়ের করা হয়েছে।এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি৷এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে ফোনে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি৷ তদন্ত করে আইনানুযায়ী পদক্ষেপ নেওয়া হবে৷এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সালথায় সাংবাদিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি, শ্রমিকদল ও যুবদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ
সালথায় সাংবাদিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি, শ্রমিকদল ও যুবদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ

ফরিদপুরের সালথায় এক সাংবাদিককে প্রকাশ্যে প্রাণে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিকদল ও যুবদল নেতাদের বিরুদ্ধে। শনিবার (২৭ সেপ্টেম্বর) Read more

বাগেরহাটের ৩ বছরের শিশু অপহরণকারীকে কুষ্টিয়ায় গ্রেফতার
বাগেরহাটের ৩ বছরের শিশু অপহরণকারীকে কুষ্টিয়ায় গ্রেফতার

বাগেরহাট থেকে তিন বছরের শিশু সিনথিয়া আহমেদ শিফা (৩) অপহরণের ঘটনায় জীবন আহমেদ হৃদয় (২৫) নামের এক অপহরণকারীকে গ্রেফতার করেছে Read more

মেঘনায় মাদকসহ যুবক আটক
মেঘনায় মাদকসহ যুবক আটক

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) বিকেল পৌনে চারটার Read more

পাকিস্তানে ভয়ংকর ‌‘এয়ার-টু-এয়ার’ ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
পাকিস্তানে ভয়ংকর ‌‘এয়ার-টু-এয়ার’ ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

পাকিস্তানের কাছে উন্নত মানের এয়ার-টু-এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।ওয়াশিংটনের প্রকাশিত সরকারি নথি অনুসারে, নতুন চুক্তির আওতায় পাকিস্তান Read more

ঈদুল আজহার তারিখ ঘোষণা বিশ্বের বৃহৎ মুসলিম দেশের
ঈদুল আজহার তারিখ ঘোষণা বিশ্বের বৃহৎ মুসলিম দেশের

বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশটি জানায়, তাদের আকাশে জিলহজ মাসের Read more

নেত্রকোণায় মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড
নেত্রকোণায় মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

নেত্রকোণায় মাদক মামলায় মো. সিরাজ মিয়া (৬৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসাথে ২০ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন