বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তান দলকে বাস্তবতা উপলব্ধি করে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন দেশটির সাবেক অধিনায়ক ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। তাঁর মতে, শুধুমাত্র বড় শট খেলে বা ব্যক্তিগত স্কিল দিয়ে নয়, ক্রিকেটে সফল হতে হলে সামগ্রিক প্রস্তুতি এবং পরিকল্পনায় পারদর্শী হতে হয়।তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছিল ৭ উইকেটে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে মাত্র ১৩৩ রানে বেঁধে ফেলে পাকিস্তান। তবে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের দাপটে রীতিমতো নাকানি-চোবানি অবস্থা হয়েছিল পাকিস্তানের। পরিস্থিতি এমন ছিল যে, লোয়ার অর্ডারের ব্যাটাররা না দাঁড়াতে পারলে লজ্জ্বাজনক হারেদেখতে হতো তাদের। শেষ পর্যন্ত ৮ রানে ম্যাচ হেরে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে। এই পরাজয়ের থেকে পাকিস্তানকে শিক্ষা নিতে বললেন রমিজ।রমিজ বলেন, ‘পাকিস্তানকে বলব, এই হার থেকে শিখতে হবে। এগিয়ে যেতে হলে অনেক কিছুই করতে হয়। টেকনিক নিয়ে কাজ করতে হবে। শুধু বিগ হিটিং দিয়ে কাজ হবে না। কেমন উইকেটে কেমন শট খেলতে হবে, কখন বিগ হিটিং করতে হবে, আপনার ডিফেন্স কতটা শক্তিশালী, রানিং বিটুইন দ্য উইকেটের কী অবস্থা—সবকিছুই ঠিক করতে হবে পাকিস্তানকে। অনেক কিছু শেখার বাকি আছে, অনেক কিছু বুঝার বাকি আছে এবং সেই অনুযায়ী কাজ করা শেখাও বাকি।’তিনি বলেন, ‘পাকিস্তান এখনো ক্রিকেটের মৌলিক দিকগুলো যথাযথভাবে আয়ত্ত করতে পারেনি। কঠিন কন্ডিশনে খেলার কৌশল রপ্ত না করলে ভবিষ্যতেও একই ভুলে বারবার হোঁচট খাবে দলটি।’বাংলাদেশের প্রশংসা করে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ আবারো পাকিস্তানকে শিখিয়ে দিলো যে কঠিন পিচে কীভাবে ব্যাটিং ও বোলিং করতে পারে। বাংলাদেশ শেষ দিকে অনেক ক্যাচ মিস করেছিল, চাপের মধ্যে এমন হতেই পারে। ফাহিম যদি আউট না হতো তাহলে পাকিস্তান জিততেও পারত। কিন্তু পাকিস্তান নিজেরাই নিজেদের জন্য ম্যাচ অনেক কঠিন করে ফেলেছে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে।’খেলোয়াড়েরা যেন শুধু লিগ বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নয়, আন্তর্জাতিক পর্যায়ের মান অনুযায়ী নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন রমিজ। তার মতে, এখনই সময় নিজের আয়নায় মুখ দেখার। এই হার যদি তাদের শেখায়, তাহলে হয়তো ভবিষ্যতে এমন লজ্জাজনক ফল থেকে রক্ষা পাওয়া সম্ভব।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীতাকুণ্ডে রেললাইনে গাছ পড়ে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
সীতাকুণ্ডে রেললাইনে গাছ পড়ে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় রেললাইনের ওপর আস্ত একটি কড়ই গাছ পড়ে যায়। যার কারণে চট্টগ্রামের সাথে সারা দেশে প্রায় Read more

‘আমার দুটি ডিভোর্স হয়েছে, এখন প্রেম করছি’
‘আমার দুটি ডিভোর্স হয়েছে, এখন প্রেম করছি’

দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।  সম্প্রতি এই অভিনেত্রী জানিয়েছেন, একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল Read more

নোয়াখালীতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ
নোয়াখালীতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূ সাঈদা আক্তার পপিকে (২৫) নির্যাতন করে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকার বাসিন্দারা। বুধবার Read more

সব ধরনের ভিসা ফি বাড়াল যুক্তরাজ্য
সব ধরনের ভিসা ফি বাড়াল যুক্তরাজ্য

সব ধরনের ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে নাগরিকত্ব আবেদন ফিও বাড়ানো হচ্ছে। আগামী ৮ এপ্রিল থেকে নতুন ফি Read more

১২ ঘন্টায় মুন্নি হত্যার রহস্য উন্মোচন, প্রেমিক গ্রেফতার
১২ ঘন্টায় মুন্নি হত্যার রহস্য উন্মোচন, প্রেমিক গ্রেফতার

নড়াইল জেলার নড়াগাতী থানার মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন করে ১২ ঘন্টার মধ্যে প্রেমিক সোহেল সরদার (২০) কে গ্রেফতার Read more

পত্রিকা: ‘প্রধানমন্ত্রীর ১০ বছর মেয়াদের পক্ষেই অধিকাংশ দল’
পত্রিকা: ‘প্রধানমন্ত্রীর ১০ বছর মেয়াদের পক্ষেই অধিকাংশ দল’

সোমবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ইরান ইসরায়েল সংঘাত, যুক্তরাষ্ট্রের ইরানে হামলা এবং এ নিয়ে বৈশ্বিক অস্থিরতার খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন