চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার।রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় তিনি আনোয়ারা সদরে চলমান প্রকল্প ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে কঠোর নির্দেশ দেন।প্রকল্প সূত্রে জানা গেছে, ‘দেশের বিভিন্ন কৌশলগত স্থানে নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ’ প্রকল্পের আওতায় আনোয়ারা, সাতকানিয়া ও সন্দ্বীপে ১০ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার ৩২ টাকায় তিনটি গুদাম নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের মেয়াদ আগামী বছরের জুলাই মাসে শেষ হওয়ার কথা।উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘আনোয়ারায় আগে থেকেই ১ হাজার মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন একটি গুদাম আছে। এখন আরও ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন গুদাম নির্মাণ করা হচ্ছে। কাজের অগ্রগতি সন্তোষজনক। আশা করছি আগামী জুনের মধ্যে কাজ শেষ হবে।’পরিদর্শনকালে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়সার আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জান্নাতুল আকসা প্রমুখ উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় হেরিংবন সড়কের বেহাল দশা, ভোগান্তিতে ৬ গ্রামের মানুষ
মেঘনায় হেরিংবন সড়কের বেহাল দশা, ভোগান্তিতে ৬ গ্রামের মানুষ

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মহেশখোলা উচ্চ বিদ্যালয় থেকে আ. কাদির মোল্লার বাড়ি পর্যন্ত প্রায় ২৫০ মিটার হেরিংবন সড়কটি এখন Read more

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নেই লিটন
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নেই লিটন

এশিয়া কাপের ১৭তম আসরের সুপারের ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে Read more

বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস আজ
বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস আজ

আজ ২৭ অক্টোবর, বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস। ‘অকুপেশনাল থেরাপি ইন অ্যাকশন’ এই প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদযাপিত হয়ে Read more

হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল নির্বাচন কমিশন: রিজভী
হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল নির্বাচন কমিশন: রিজভী

শেখ হাসিনার শাসনামলে নির্বাচন কমিশন তার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।আজ Read more

এনজিওতে চাঁদা দাবি, ছাত্রদল-যুবদল নেতাসহ আটক ১০
এনজিওতে চাঁদা দাবি, ছাত্রদল-যুবদল নেতাসহ আটক ১০

গাজীপুর নগরীর পোড়াবাড়ী এলাকার একটি সমবায় সমিতির শাখ ব্যবস্থাপকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ Read more

কাতারে ইসরায়েলের হামলায় দুজন নিহত
কাতারে ইসরায়েলের হামলায় দুজন নিহত

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ বিমান হামলা চালায় দখলদারদের বিমানবাহিনী। এতে লক্ষ্য করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন