এ বছর ১০০ বছরে পা দিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। জন্মদিনেও তিনি নিজের দীর্ঘদিনের অভ্যাস অনুযায়ী কঠোর নিয়ম মেনে চলেছেন।আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি সবসময় কাজ করি, নিজেকে বিশ্রাম দিই না। মন ও শরীর সক্রিয় রাখলে মানুষ দীর্ঘজীবী হয়।কুয়ালালামপুরের দক্ষিণে পুত্রজায়ার নিজ অফিসে বসে জন্মদিনটিও তিনি কাটিয়েছেন দেশের অর্থনীতি, রাজনীতি এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু—বিশেষ করে গাজা পরিস্থিতি নিয়ে লিখে।আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে মাহাথির মোহাম্মদ বলেন, ইসরায়েল গাজার সাধারণ জনগণের ওপর যে নির্মমতা চালিয়েছে, তা ইতিহাসে চিরদিনের মতো লিপিবদ্ধ হয়ে থাকবে।তিনি বলেন, ইসরায়েল এখন পর্যন্ত গাজায় প্রায় ৬৬ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গর্ভবতী নারী, সদ্যোজাত শিশু, কিশোর-কিশোরী, অসুস্থ ও দরিদ্র—সবাইকে তারা হত্যা করেছে। এটা কি কখনও ভোলা সম্ভব?মাহাথির মোহাম্মদ আরও বলেন, এটা হয়তো শতাব্দীর পর শতাব্দী মনে রাখা হবে।গাজায় চলমান যুদ্ধকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, এটি ১৯৯০-এর দশকে বসনিয়ায় মুসলিমদের ওপর চালানো হত্যাকাণ্ড এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির হাতে ইহুদিদের হত্যার সঙ্গে তুলনীয়।মাহাথির বিস্ময় প্রকাশ করে বলেন, যে জাতি নিজেরাই একসময় গণহত্যার শিকার হয়েছিল, তারা কীভাবে আবার অন্য জাতির ওপর একই ধরনের নির্মমতা চালাতে পারে?সূত্র: আল-জাজিরাএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জ সীমান্ত থেকে ২৩টি ভারতীয় গরু জব্দ
সুনামগঞ্জ সীমান্ত থেকে ২৩টি ভারতীয় গরু জব্দ

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩টি ভারতীয় গরু জব্দ করেছে ২৮ বিজিবি। Read more

‘অপারেশন ফার্স্ট লাইট’ এর অভিযানে গ্রেপ্তার ৫৮ জন
‘অপারেশন ফার্স্ট লাইট’ এর অভিযানে গ্রেপ্তার ৫৮ জন

রাজশাহীর বাঘা, পাবনার বেড়া, আমিনপুর ও ঈশ্বরদী এবং নাটোরের লালপুরে পদ্মার চরে পুলিশের যৌথ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট’-এ ৫৮ জনকে Read more

এবার মেডেল পকেটে ঢুকিয়ে ভাইরাল ট্রাম্প!
এবার মেডেল পকেটে ঢুকিয়ে ভাইরাল ট্রাম্প!

ফিফা ক্লাব বিশ্বকাপের জমকালো ট্রফি উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন চেলসির সঙ্গে স্টেজে তার উপস্থিতি Read more

‘কাশ্মীরে হামলা সাজানো’ বিস্ফোরক মন্তব্য ভারতীয় সেনার
‘কাশ্মীরে হামলা সাজানো’ বিস্ফোরক মন্তব্য ভারতীয় সেনার

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। দু’দেশের মধ্যে যুদ্ধ বাধার Read more

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি

ইসরায়েলে ভূখণ্ড লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গত ২৫ ঘণ্টায় ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে এটি Read more

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তিনি এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন