গাজীপুর নগরীর পোড়াবাড়ী এলাকার একটি সমবায় সমিতির শাখ ব্যবস্থাপকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ছাত্রদল ও যুবদলের নেতাসহ ১০ জনকে আটক করেছে যৌথ বাহিনী।রবিবার (১১ মে) দুপুরে তাদের আটক করা হয়। গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আটককৃতরা হলেন, গাজীপুর মহনগর ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সদর উপজেলার ভাওয়াল গাজীপুর গ্রামের বোরহান উদ্দিন (২৮), মহানগর যুবদলের আহবায়ক সদস্য ও দক্ষিন সালনা এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন (৪০), মহানগর যুবদলের সদস্য বাওরাইদ এলাকার মকবুল হোসেন (৪৩), ভোলা সদরের ইলিসা গ্রামের মো. জাহাঙ্গীর (৪০), দক্ষিন সালনা এলাকার কবির হোসেন (৩২), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দেওলি গ্রামের শফিকুল ইসলাম (৩৬), ঢাকার রূপনগর এলাকার মহিউদ্দিন (৩০), রংপুরের কোতয়ালি থানার শাহিন ভূইয়া (৩৭), ভোলার বাগার হাওলা গ্রামের পলাশ হাওলাদার (৩১) ও নীলফামারির সৈয়দপুর থানার খিয়ারপাড়া গ্রামের রেজাউল করিম (৪২)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর নগরের পোড়াবাড়ী মাষ্টারবাড়ী হংকং ফিলিং স্টেশনের বিপরীত পাশে সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নামের সমিতির অফিস রয়েছে। ওই সমিতির শাখা ব্যবস্থাপক সোহেল রানা’র কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মেরে ফেলার হুমকি দেয়। ওই ঘটনায় তিনি বাদি হয়ে যৌথবাহিনী ও গাজীপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে পোড়াবাড়ী র‌্যাব ক্যাম্পের আশেপাশের এলাকায় থেকে গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিনসহ ১০ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের সদর থানা পুলিশের কাছে হস্তন্তর করা হয়।এ বিষয়ে জিএমপি সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান সময়ের কণ্ঠস্বর কে বলেন, যৌথ বাহিনীর অভিযানে ১০ জনকে থানা হেফাজতে রাখা হয়েছে, বাদীপক্ষের অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি গণহত্যা চলছেই, একদিনে আরও ৫১ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি গণহত্যা চলছেই, একদিনে আরও ৫১ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের Read more

বেলারুশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করল রাশিয়া
বেলারুশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করল রাশিয়া

প্রতিবেশী রাষ্ট্র বেলারুশে নিজেদের তৈরি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করেছে রাশিয়া। বেলারুশের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে  এক প্রতিবেদনে এ তথ্য Read more

আইন নয়, লাগবে আত্মশুদ্ধি: আইন উপদেষ্টা
আইন নয়, লাগবে আত্মশুদ্ধি: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘মানবাধিকারকে একটি সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে। এটা শুধু আইন দিয়ে হবে Read more

৪ অপরাধে চাকরিচ্যুতির বিধান, সরকারি কর্মচারী অধ্যাদেশ জারি
৪ অপরাধে চাকরিচ্যুতির বিধান, সরকারি কর্মচারী অধ্যাদেশ জারি

চার অপরাধের জন্য চাকরিচ্যুতির বিধান রেখে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। রোববার (২৫ মে) সন্ধ্যায় অধ্যাদেশটি জারি Read more

রামুতে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
রামুতে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

কক্সবাজারের রামুতে নিখোঁজের তিন দিন পর খাল থেকে বিবিশন বড়ুয়া (৫৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ জুলাই) Read more

এবার পিএসএলে ‘বিশেষ নাম’ পেলেন মুস্তাফিজ
এবার পিএসএলে ‘বিশেষ নাম’ পেলেন মুস্তাফিজ

আইপিএলে ২০১৬ সালের আসরে টম মুডির কোচিংয়ে চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের শিরোপাজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন বাংলাদেশ দলের তারকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন