টাঙ্গাইলের ভূঞাপুরে ফাঁসির দড়িতে পুত্রবধুকে ঝুলতে দেখে আতকে ওঠেন নিহতের শশুর। অতঃপর প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোবিন্দাসি ইউনিয়নের খানুর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত গৃহবধু খুশি খানুর বাড়ি এলাকার মো. ওসমান গনির ছেলে নাজমুল ইসলামের স্ত্রী।নিহতের শশুর ওসমান গনির মাধ্যমে জানা যায়, নিহতের বাবার বাড়ি খুলনা। গত আড়াই বছর যাবৎ নাজমুলের সাথে তার বিয়ে হয়েছে। সকালে ওসমান গনি জীবিকার তাগিদে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে মোবাইল ফোনের মাধ্যমে খবর পান, বাড়িতে তার ছেলের সাথে পুত্রবধু খুশির ঝগড়া হয়েছে। বাড়িতে আসার পর ছেলেকে বাড়িতে না পেয়ে পুত্রবধুকে ডাকাডাকি করলে সে ঘরের ভেতর থেকে সাড়া না দেয়ায় দরজা ভেঙে ফেলেন।এ সময় তার দেহ দড়িতে ঝুলছিল। নিজ হাতে সেখান থেকে নামিয়ে প্রাণ বাঁচাতে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম রেজাউল করিম জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ১৫টি ককটেল ও মাদকদ্রব্যসহ আটক ১
চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ১৫টি ককটেল ও মাদকদ্রব্যসহ আটক ১

চুয়াডাঙ্গায় ১৫টি ককটেল বোমা ও ২৩০ পিচ ট্যাপেন্ডা ট্যাবলেট (মাদকদ্রব্য) সহ একজনকে যৌথ বাহিনী। মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাত ৩ টার Read more

৩০ বছরের রেকর্ড ভাঙল ‘ধুরন্ধর টু’
৩০ বছরের রেকর্ড ভাঙল ‘ধুরন্ধর টু’

মুক্তির আগেই বক্স অফিসে ঝড়ের আভাস দিচ্ছে বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর টু’। জনপ্রিয়তার এমনই তুঙ্গে যে, Read more

নিজ এলাকায় মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা
নিজ এলাকায় মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন ২০২৪ সালের ৯ আগস্ট। এরপর প্রথমবারের মতো নিজ এলাকায় আসলেন উপদেষ্টা ফরিদা Read more

আটকে পড়া ইরানি হাজিদের খোঁজ নিলেন সৌদি হজ উপমন্ত্রী
আটকে পড়া ইরানি হাজিদের খোঁজ নিলেন সৌদি হজ উপমন্ত্রী

সৌদিতে আটকে পড়া ইরানি হাজিদের প্রতি সর্বোচ্চ সহানুভূতির মনোভাব প্রদর্শন করছে সৌদি আরব সরকার। ইসরাইল-ইরান সংঘাতের প্রেক্ষাপটে আকাশপথ বন্ধ থাকায় Read more

হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে সাকিব
হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে সাকিব

ছাত্র-জনতার বিপ্লবে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার খুনি হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী দোসর ও ক্রিকেটার সাকিব Read more

মাদকাসক্ত ছেলেকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন বাবা-মা
মাদকাসক্ত ছেলেকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন বাবা-মা

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বাবা-মা। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন