বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বাবা-মা। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।নিহত হাসান গাজী (২০) বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ গ্রামের বাসিন্দা। বাবা-মা দুজন হলেন, জাফর গাজী ও তার স্ত্রী নাজমা বেগম (৩৮)।পুলিশ সূত্রে জানা গেছে, মাদকাসক্ত হাসান টাকার জন্য প্রায়ই বাবা-মাকে চাপ দিত। ঘটনার দিন দুপুরে মাদকের টাকা না পেয়ে নিজ ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় বাবা-মা প্রতিবাদ করলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছেলেকে এলোপাতাড়ি লোহার পাইপ দিয়ে পিটিয়ে মাথায় ও ঘাড়ে আঘাত করলে মারা যায় হাসান।পরে বাবা-মা দু’জন থানায় উপস্থিত হয়ে বলেন, ‘আমরা আমাদের ছেলে হাসানকে মেরে ফেলেছি। আমাদের গ্রেপ্তার করুন।’ পরবর্তীতে পুলিশ তাদের আটক করে।সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ নিহতের বাড়িতে গিয়ে ঘর থেকে দম্পতির ছেলে হাসানকে উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।প্রতিবেশী সুরুজ ও স্বজন শাহজাহান জানান, ‘জাফর ও নাজমার দুই মেয়ে ও এক ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছেলেটি মাদকাসক্ত। নেশার টাকার জন্য বাবা-মাকে প্রায়ই মারধর করতেন।’বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘ছেলেকে দম্পতি হত্যা করে মঙ্গলবার বিকেলে সাড়ে ৩টার দিকে তারা থানায় এসে আত্মসমর্পণ করলে আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করি।’তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে স্ত্রীকে খুন করে শিশু সন্তান নিয়ে থানায় হাজির স্বামী
বাউফলে স্ত্রীকে খুন করে শিশু সন্তান নিয়ে থানায় হাজির স্বামী

পটুয়াখালীর বাউফল উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে খুন করে শিশু সন্তান সারফারাজকে নিয়ে থানায় হাজির হয়েছেন স্বামী। বৃহস্পতিবার মধ্যরাতে নিহতের Read more

শেকৃবিতে বারবার পিছিয়ে যাচ্ছে পরীক্ষা, সেশনজটের শঙ্কায় শিক্ষার্থীরা
শেকৃবিতে বারবার পিছিয়ে যাচ্ছে পরীক্ষা, সেশনজটের শঙ্কায় শিক্ষার্থীরা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) লেভেল ২ সেমিস্টার ১-এর শিক্ষার্থীদের পরীক্ষা বারবার পিছিয়ে যাওয়ায় তাদের মধ্যে সেশনজটের শঙ্কা তৈরি হয়েছে।গত ১০ Read more

পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর
পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ‘‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’’ লড়াই চলবে বলে ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। মঙ্গলবার Read more

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা
স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, জাতীয় Read more

জীবননগরে আঙুর চাষে সফলতার গল্প গড়ছেন দুই ভাই
জীবননগরে আঙুর চাষে সফলতার গল্প গড়ছেন দুই ভাই

দেশে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে আঙুর চাষ শুরু হয়েছে। আমদানি নির্ভর এ ফলের বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে চুয়াডাঙ্গার জীবননগরে। এর আগে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন